Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

রাবণ ‘দয়ালু’ ছিলেনঃ বেফাঁস মন্তবে ফের বিতর্কের শিকার সইফ আলি খান

একটা মন্তব্য যে এভাবে সইফকে সমস্যায় ফেলবে সেটা হয়তো তিনি নিজেও কখনো ভাবেন নি। কিন্তু রাবণ কে দয়ালু বলে

রাবণ ‘দয়ালু’ ছিলেনঃ বেফাঁস মন্তবে ফের বিতর্কের শিকার সইফ আলি খান

একটা মন্তব্য যে এভাবে সইফকে সমস্যায় ফেলবে সেটা হয়তো তিনি নিজেও কখনো ভাবেন নি। কিন্তু রাবণ কে দয়ালু বলে সম্বোধন করায় এবার মারাত্মক বিপাকে পড়েছে ছোট নবাব। আদিপুরুষের চরিত্রের প্রেক্ষিতে রাবণ সম্পর্কে এ হেন মন্তব্য করায় এবার মামলা দায়ের করা হল সইফ আলি খানের বিরুদ্ধে।

সম্প্রতি আদিপুরুষে নিজের চরিত্র নিয়ে সইফ আলি খান নিজের চরিত্র নিয়ে কথা বলেন। আর সেখানে এই বেফাঁস মন্তব্যের জন্য বিপাকে পড়েছেন বি টাউনের এই আদি তারকা। কিন্তু রাবণ নিয়ে মন্তব্য করার পরে তিনি নিজেই একটি সাক্ষাতকারে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন। কিন্তু মামলা তো একধাপ উল্টোদিকে এগিয়েই গেছে ততোক্ষণে। ইতিমধ্যেই সইফ আলি খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উত্তরপ্রদেশের এক আইনজীবী।

এমনকি সইফের সাথে বিপাকে পড়েছেন খোদ পরিচালকও। আদিপুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মামলা। কিন্তু একটা সামান্য বিষয় নিয়ে যখন এতো কাণ্ড চলছে তখন খোদ সইফ নিজেই জানান তিনি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য কোন কথা বলেন নি। তিনি এমনিই এই কথাটি বলেছিলেন। তার সাথে কোন ধর্মকে আঘাত দেওয়ার ভাবনা বা কোন কিছুই নেই।

আরও পড়ুন: মুম্বইয়ে মহারাজ; দাদার বায়োপিকে কি রণবীর! জোর জল্পনা বি-টাউনে 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment