Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
7 July 2026

‘সাইয়া দিল মে আনা রে’! তাঁতের কাপড় ছেড়ে এবার হিন্দুস্তানী মহিলার স্টাইলে নেচে তাক লাগিয়ে দিলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিও

‘সাইয়া দিল মে আনা রে’! তাঁতের কাপড় ছেড়ে এবার হিন্দুস্তানী মহিলার স্টাইলে নেচে তাক লাগিয়ে দিলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে দর্শকরা তাদের প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে নিয়মিত দেখতে পাচ্ছেন। এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরে আসতে দেখা গিয়েছে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। ধারাবাহিকটির সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই অসাধারণ অভিনয়ের জোরে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকটিকে দর্শকের প্রিয় করে তুলতে সক্ষম হয়েছেন অভিনেত্রী।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এখন বেশ সক্রিয় অভিনেত্রী। কারণ সেখানে নিয়মিত নাচের ভিডিও অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। এবার তেমনই একটি নাচের ভিডিওর মাধ্যমে অভিনেত্রীকে বলিউডের হিন্দি গানের সঙ্গে তাল মেলাতে দেখতে পেলেন অনুগামীরা।

প্রসঙ্গত মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর চরিত্রে অভিনয়ের জন্য অপরাজিতা আঢ্য ‘”লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের মূলত তাঁতের শাড়ি পরে থাকেন। কিন্তু এদিনের নাচের ভিডিওয় অনুগামীরা তাকে দেখতে পেয়েছেন হিন্দুস্তানি স্টাইলে শাড়ি পরে বলিউডের গানে পা মেলাতে প্রসঙ্গত অভিনেত্রীর নাচের ভিডিও দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তার অনুগামীরা।

আরও পড়ুন: ‘আমার বিশ্বাস, আমার আস্থা ভুল ছিলো না, আইন সবার উপরে’, অভিযুক্তরা গ্রেফতার হওয়ায় কৃতজ্ঞ পরীমণি

পাশাপাশি অপরাজিতা নিজে জানিয়েছেন তিনি মনে করেন শারীরিক গঠন কখনো নাচের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। যে কারণে ভারী চেহারা নিয়েও সমান দক্ষতায় নাচ করেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment