Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
14 July 2026

দৈনিক ভাতা বাড়ল রাজ্যের মন্ত্রী, বিধায়কদের, মন্ত্রীদের বেতন ছাড়াল ১ লক্ষ টাকা

বিধায়কদের মোট বেতন হবে ৮১ হাজার ৮৭০ টাকা

দৈনিক ভাতা বাড়ল রাজ্যের মন্ত্রী, বিধায়কদের, মন্ত্রীদের বেতন ছাড়াল ১ লক্ষ টাকা
দৈনিক ভাতা বাড়ল রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের। শুক্রবার বিধানসভায় তাঁদের দৈনিক ভাতা ১ হাজার টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর, বিধায়কদের ভাতা ১ হাজার থেকে বেড়ে দাঁড়াল ২ হাজার টাকা। মন্ত্রীদের দৈনিক ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হল।
এতদিন পর্যন্ত রাজ্যের মন্ত্রীদের দৈনিক ভাতা ছিল ২ হাজার টাকা। অর্থাৎ, মাসে তাঁরা ৬০ হাজার টাকা ভাতা পেতেন। অন্যদিকে, বিধায়কদের দৈনিক ভাতা ছিল ১ হাজার টাকা। প্রতি মাসে তাঁরা ৩০ হাজার টাকা করে দৈনিক ভাতা পেতেন।
বিধায়কদের দীর্ঘ দিনের দাবি ছিল, তাঁদের দৈনিক ভাতা বাড়িয়ে মন্ত্রীদের সমান করা হোক। শুক্রবার বিধায়ক ও মন্ত্রীদের ১ হাজার টাকা করে দৈনিক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্যের বিধায়কদের মাসিক ভাতা বেড়ে হল ৬০ হাজার টাকা। সেই সঙ্গে মন্ত্রীদের ভাতা বেড়ে হল মাসে ৯০ হাজার টাকা।
এখন রাজ্যের মন্ত্রীরা বিভিন্ন ভাতা সহ প্রায় ২২ হাজার টাকা বেতন পান। এদিনের এই দৈনিক ভাতা বৃদ্ধির ঘোষণার পর তাঁদের মোট বেতন হল প্রায় ১ লক্ষ ১২ হাজার টাকা। বিধায়কদের মোট বেড়ে হল ৮১ হাজার ৮৭০ টাকা। তবে ভাতা বাড়ানোর পরেও বিধায়কদের ওপর শর্ত রাখা হয়েছে। প্রতি মাসে দু’বার করে যে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হয়, সেখানে উপস্থিত না হলে তাঁদের দৈনিক ভাতায় কোপ পড়বে বলে জানানো হয়েছে।
যদিও, মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সর্বাংশে সমর্থন করেননি বিরোধীরা। তাঁদের মত, বেতন বা ভাতা দেওয়ার ক্ষেত্রে বিধায়ক ও মন্ত্রীদের মধ্যে সমতা আনার দাবি করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় সেই অসাম্যই বহাল রইল বলে মত বিরোধীদের একাংশের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal