Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

‘সলমন খান মাটির মানুষ, অত বড় সুপারস্টার হয়েও সলমন কত বিনম্র’! ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেতার সাথে মঞ্চ শেয়ার করে জানালেন ঋতাভরী চক্রবর্তী

‘সলমন খান মাটির মানুষ, অত বড় সুপারস্টার হয়েও সলমন কত বিনম্র’! ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেতার সাথে মঞ্চ শেয়ার করে জানালেন ঋতাভরী চক্রবর্তী

সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সেখানেই বলিউড অভিনেতা রণবীর সিং থেকে শুরু করে অভিনেতা রিতেশ দেশমুখ এবং অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার সঙ্গে মঞ্চ শেয়ার করার সুযোগ মেলে তার। পাশাপাশি একই মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজান সলমন খান। সেখান থেকে ফিরেই এবার সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল অভিনেত্রীকে।

প্রসঙ্গত শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন বিনোদন জগত থেকে অনুপস্থিত ছিলেন ঋতাভরী। পাশাপাশি বেড়ে গিয়েছিল তার শারীরিক ওজন। যে কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। তবে সেসব কটাক্ষকে পাত্তা না দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। বাংলাকে প্রতিনিধিত্ব করার মতো সম্মানীয় উপহারও মিলেছে তার।

এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি সলমন খানের সঙ্গে মঞ্চ শেয়ার করার পাশাপাশি উপস্থিত ছিলেন একটি ফটোশুটেও। যেখানে সলমনকে দেখে তার মনে হয়েছে তিনি একেবারে মাটির মানুষ। অত বড় সুপারস্টার হয়েও সলমন খান এত বিনম্র তা বিশ্বাস করতে পারছিলেন না ঋতাভরী চক্রবর্তী। পাশাপাশি অভিনেত্রীর অনুরোধ রেখে একসঙ্গে ফটো তোলার আব্দার মিটিয়েছেন বলিউডের ভাইজান।

আরও পড়ুন: নতুন অথিতির দিন গুনছেন মধুবনী গোস্বামী, এর মধ্যেই ঠিক করে ফেললেন সন্তানের নাম

যে কারণে এবার বাংলায় ফিরে সলমন খানের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদ দিতে দেখা গিয়েছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment