Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

‘সানা বিগড়ে গেছে, ওকে কি করে ঠিক করবো জানিনা’! ‘দাদাগিরি’র মঞ্চে দাঁড়িয়ে ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস করলেন চিন্তিত সৌরভ গাঙ্গুলী, ভাইরাল হলো ভিডিও

‘সানা বিগড়ে গেছে, ওকে কি করে ঠিক করবো জানিনা’! ‘দাদাগিরি’র মঞ্চে দাঁড়িয়ে ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস করলেন চিন্তিত সৌরভ গাঙ্গুলী, ভাইরাল হলো ভিডিও

এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ সঞ্চালনা করতে দেখা যাচ্ছে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। বলাই বাহুল্য অনুগামীদের মধ্যে এই রিয়েলিটি শোটি দারুণ জনপ্রিয়। কারণ এখানে আসা প্রতিযোগীদের কুইজ খেলা দেখার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনের গল্পও শুনতে পান অনুগামীরা। সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সকল প্রতিযোগী নিজেদের জীবনের গল্প আলোচনা করেন দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে। তবে এবার নিজের ব্যক্তিগত জীবনের কিছু কথা ফাঁস করতে দেখা গেল সৌরভ গাঙ্গুলীকে।

প্রসঙ্গত দাদাগিরির মঞ্চে অনেক সময় প্রতিযোগীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে থাকেন সৌরভ গাঙ্গুলী। তবে বেশিরভাগ সময় চেষ্টা করেন গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে যেতে তবে। এবার এক মহিলা প্রতিযোগীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে সানা গাঙ্গুলীকে নিয়ে চিন্তার কথা ফাঁস করে ফেললেন সৌরভ।

প্রসঙ্গত ওই অনুগামী প্রশ্ন করেছিলেন কিসের চিন্তায় রাতে ঘুম হয় না সৌরভ গাঙ্গুলীর। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৌরভ জানান সানার চিন্তায় ঘুম উড়েছে তার। কারণ হিসেবে জানিয়েছেন বিগড়ে গেছে সানা এবং তাকে কি করে ঠিক করবেন তাই ভাবছেন সৌরভ। তবে বলাই বাহুল্য গোটা ঘটনাটি ঘটেছে হাসির ছলে। অনুগামীরা দারুন উপভোগ করেছেন দাদার এই মজাদার উত্তর।

আরও পড়ুন: ‘আপনি কিন্তু বড্ডো বাড়াবাড়ি করছেন’, ঋদ্ধির কলার ধরে স্বামী কে ধমকালো খড়ি, টানটান পর্ব ‘গাঁটছড়া’ তে, ভাইরাল হলো ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment