Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

সিডের টি-শার্ট পরে পার্টিতে গেলেন মিঠাই! রোম্যান্স চলছে অফস্ক্রিনেও, প্রশ্ন দর্শকের, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ছবি

সিডের টি-শার্ট পরে পার্টিতে গেলেন মিঠাই! রোম্যান্স চলছে অফস্ক্রিনেও, প্রশ্ন দর্শকের, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ছবি

শুরু থেকে এখনো পর্যন্ত টিআরপির দৌড়ে প্রথম স্থান থেকে নামতে নারাজ ‘মিঠাই’। সিরিয়াল প্রেমীদের কাছে তাদের সবথেকে পছন্দের ধারাবাহিক এখন মিঠাই। সিরিয়াল প্রেমী অথচ মিঠাই দেখেন না এমন দর্শক আতস কাঁচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। অন্যদিকে নায়িকা হিসেবে আদৃতের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে।

বর্তমানে সিড ও মিঠাইয়ের অনস্ক্রিন রসায়ন পছন্দ সমস্ত দর্শকদের। তবে অফস্ক্রিন সিডের সাথে মিঠাইকে খুব একটা দেখা যায়না। সেই নিয়ে অভিযোগের শেষ নেই নেটিজেনদের। ধারাবাহিকের নেতিবাচক চরিত্র সোম ও তোর্সার সাথে অনস্ক্রিন আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও অফস্ক্রিন এনারা খুবই ভালো বন্ধু। তা জানতে বাকি নেই কারোরই। তাদের বন্ধুত্ব নিয়েও অভিযোগ রয়েছে নেটিজেনদের। একাধিক রিল ভিডিওতে সোম এবং তোর্সার সাথে দেখা মেলে মিঠাইয়ের।

সম্প্রতি সৌমিতৃষা কুন্ডুকে তার দুই সহ-অভিনেত্রী তন্বী লাহা রায় ও কৌশাম্বী চক্রবর্তীর সাথে দেখা গিয়েছে একটি রেস্তোরাঁয়। তিনজনের ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেই ছবি শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

আরও পড়ুন: খুব বড় মনের মানুষ সুপারস্টার সলমান! ফিরিয়ে দেবেন বিগ বসের ১০০০ কোটির পারিশ্রমিক, সলমন মুখ খুলতেই চর্চা তুঙ্গে

এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে যায় মিঠাইয়ের টি-শার্ট নিয়ে। নেটিজেনদের দাবি মিঠাই সিদ্ধার্থ ওরফে আদ্রিতের টি-শার্ট পরে পার্টি করতে গিয়েছেন। এই নিয়ে কমেন্ট বক্সে একাধিক কমেন্টও পড়েছে। টি-শার্ট দুটি একই ধরনের দেখতে হলেও দুটো কখনোই এক হতে পারেনা। কারণ দুজনের সাইজ দু’রকমের। সম্প্রতি সিড ও মিঠাইয়ের একই ধরনের টি-শার্ট পরা নিয়ে শোরগোল পড়েছে মিঠাই অনুরাগীদের মধ্যে। এর আগেও একবার এমন ঘটনা ঘটেছিল। সিদ্ধার্থ ও মিঠাইয়ের টুপিরও মিল খুঁজে বার করেছিলেন নেটিজেনরা। তবে এই সমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে রাজি নন অভিনেত্রী। তিনি নিজের কাজ এবং ব্যক্তিগত জগৎ নিয়েই ব্যস্ত রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment