Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

‘ওকে ধরে রাঁচিতে পাঠাও’! আবারও একবার পাটায়ার রাস্তায় নাইটি পরা ভিডিও ভাইরাল হল স্যান্ডি সাহার, “ওকে ধরে রাঁচিতে পাঠাও” – এমনই আরো বহু কটাক্ষ করেছেন নেটিজেনরা

‘ওকে ধরে রাঁচিতে পাঠাও’! আবারও একবার পাটায়ার রাস্তায় নাইটি পরা ভিডিও ভাইরাল হল স্যান্ডি সাহার, “ওকে ধরে রাঁচিতে পাঠাও” – এমনই আরো বহু কটাক্ষ করেছেন নেটিজেনরা

স্যান্ডি সাহা, বর্তমানে ইউটিউব জগতে বাংলার বেশ পরিচিত নাম। সোশ্যাল মিডিয়া ইউজার যারা তাদের মধ্যে কেউ স্যান্ডি সাহার নাম শোনেননি এমন মানুষ হয়তো দেখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের রঙ্গ রসিকতার সাথে সাথে তিনি পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন তাঁর ইউটিউব চ্যানেল। বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জায়গা পেয়েছে স্যান্ডি সাহার ফ্রেমে। যশ দাশগুপ্ত থেকে তৃণমূলের দেবাংশু আবার কখনো বামফ্রন্টের শত রূপকেও দেখা গিয়েছে স্যান্ডি সাহার সাথে।

বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে বিভিন্ন পোশাকে তিনি বিনোদন দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে। তেমনই আবারো একবার তাঁকে পাওয়া গেল পাটোয়ার রাস্তায়। সেখানে দেখা যাচ্ছে নাইটি পড়ে ম্যানহোলের মুখে গড়াগড়ি খাচ্ছেন স্যান্ডি। আর ব্যাকগ্রাউন্ডে চলছে “ম্যানহোলের ঢাকনার মতো হাতের ঘড়ি পর”। বর্তমানে নাইটিকেই নিজের লেটেস্ট ড্রেস হিসেবে ধরেই নিয়েছেন স্যান্ডি। শুধু তাই নয় তাঁকে দেখা যাচ্ছে নাইটি পরে হাতে একটি ব্যাগ ঝুলিয়ে মডেলদের মত ব্যাকা চালে হোটেল থেকে হেঁটে বেরিয়ে আসছেন তিনি।

ভিডিওটি পোস্ট করে স্যান্ডি ক্যাপশনে লিখেছেন, “থাইল্যান্ডের পাটায়াতে ওয়াকিং স্ট্রীটে এর অন্ধকার গলিতে নাইট লাইফ এনজয় করতে গিয়ে মাঝ রাস্তায় মাটিতে শুয়ে যা সব করলাম”। কমেন্টে একজন লিখেছেন, “এই পুজোতে আমি তোমায় একটা নাইটি গিফট করবো ভাবছি”। আর একজন লিখেছেন, “আমাদের নাইটি টা দেশ বিদেশে বিখ্যাত করার জন্য ধন্যবাদ”।

আরও পড়ুন: সুপারহিট বাংলা ছবি ‘রাজু আঙ্কল’-এ টলিউড সুপারস্টার সায়ন্তনী ঘোষ দীর্ঘদিনের প্রেমিকের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন! বিয়ে করছেন প্রসেনজিৎয়ের নায়িকা সায়ন্তনী ঘোষ

নাইটি পোশাকটি শুধুমাত্র রাতের প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে বলেই জানতাম সকলে। কিন্তু স্যান্ডি যা করছেন তাতে অনেকের মনে হয়েছে এরূপ কুরুচিপূর্ণ কাজ করা মোটেই উচিত হয়নি। এই কাজের জন্য বিদেশে রাস্তায় স্যান্ডি, ভারত তথা কলকাতার মান-সম্মান ডুবিয়ে আসছেন। ভারত তথা কলকাতার অপমান করছেন তিনি। যদিও বিশেষত এসব কোন কথারই পাত্তা দেন না। নাইটি পরে ভিডিও তাঁর এই প্রথমবার নয় এর আগেও বহু ভিডিও তিনি নাইটি পরেই করেছেন। বর্তমানে স্যান্ডির স্টাইল স্টেটমেন্ট এখন নাইটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment