Take a fresh look at your lifestyle.

জিশানকে বাঁচাতে হাতে দা নিয়ে ছুটে গেল সারা! ‘দা হাতে এসব কি ঢং করছে’, ‘সর্বজয়া’র নতুন পর্বকে তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

176

এই মুহূর্তে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘সর্বজয়া’। এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরে আসতে দেখা গিয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়কে। তবে বর্তমানে ক্রমাগত জনপ্রিয়তা হারাতে শুরু করেছে ধারাবাহিকটি। শুরুর দিকের জনপ্রিয়তা আর এখন নেই, এমনটাই দাবি করেছেন ধারাবাহিকের অনুগামীরা। এবার তার মধ্যেই ধারাবাহিকের সাম্প্রতিকতম পর্ব তীব্র সমালোচিত হল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত ধারাবাহিকের নতুন পর্বে ইতিমধ্যেই দর্শকরা দেখতে পেয়েছেন সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছে জিশান এবং সারা। কিন্তু সেখানেই গুন্ডাদের আক্রমণের শিকার হতে হয় জিশানকে। তাকে বাঁচানোর জন্য হাতে দা তুলে নিতে দেখা গিয়েছে সারাকে। এবং তার মাধ্যমেই গুন্ডাদের হাত থেকে জিশানকে বাঁচাতে সক্ষম হয় সে। বলাই বাহুল্য এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের একটি বড় অংশ বলছেন এর আগে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকেও এই একই দৃশ্য দেখতে পেয়েছিলেন তারা। তাই তারা মনে করছেন সেখান থেকেই নকল করা হয়েছে ‘সর্বজয়া’র এই দৃশ্য। পাশাপাশি মারামারির দৃশ্যটিও হাস্যকর বলে দাবী করতে দেখা গেছে তাদের। বলাই বাহুল্য সব মিলিয়ে এখন ক্রমাগত সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’ ধারাবাহিকটিকে।

Comments are closed.