Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

‘সারেগামা গারে’ এবার দুর্দান্ত গান বাঁধলেন ‘বাদাম কাকু’! গ্রামের মানুষ ভুবন বাদ্যকর এর পাশে দাঁড়িয়ে গানের সাথে স্যান্ডি সাহার উদ্দাম নাচ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

‘সারেগামা গারে’ এবার দুর্দান্ত গান বাঁধলেন ‘বাদাম কাকু’! গ্রামের মানুষ ভুবন বাদ্যকর এর পাশে দাঁড়িয়ে গানের সাথে স্যান্ডি সাহার উদ্দাম নাচ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন ভাইরাল। গান গেয়ে বাদাম বিক্রি করার এমন অভিনব পদ্ধতির জন্যই আজ তিনি জনপ্রিয় হয়েছেন নেটদুনিয়ায়। এখন সোশ্যাল মিডিয়া খুললেই ভুবন বাবুর লেখা ও সুর করা ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’,গানটি শোনা যাচ্ছে। একাধিক ইউটিউবার এই গান নিয়ে রীতিমতো কাটাছেঁড়া করা শুরু করে দিয়েছেন। সেগুলো ভাইরাল হচ্ছে নিমেষে। অথচ এদিকে নিজের গানের কপিরাইট পাননি এই বাদাম বিক্রেতা। যার জন্য ইতিমধ্যেই তিনি দুবরাজপুর থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। তার দাবি তার গান যেন তারই থাকে।

হঠাৎ করেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকর। তার কথায় তিনি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সকলে তার সাথে দেখা করতে এসে বাদাম না কিনে শুধু গান শুনেই চলে যান। সোশ্যাল মিডিয়ায় তার এত জনপ্রিয়তা তার জীবনে বিপদ ডেকে এনেছে। তার দাবি, এই জনপ্রিয়তা ক্ষতি করছে তার ব্যবসার। তার কথায়, তার গান সকলেই ব্যবহার করছেন কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি তিনি এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের ভয় এই জনপ্রিয়তার জন্য তিনি অপহরণ হয়ে যেতে পারেন। তার এই ভাবনার জন্য নেটনাগরিকদের কাছে কম ট্রোল হতে হয়নি ভুবনবাবুকে।

এতকিছুর মধ্যেও বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের কাছে পৌঁছে গিয়েছেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। তিনি যখনই দেখা দেন অদ্ভুত সাজে দেখা মেলে তার। সম্প্রতি স্যান্ডি সাহাকে সবুজ নাইটির সাথে নস্যি রঙের প্যান্ট ও সোনালী রঙের জুতো পড়ে থাকতে দেখা গিয়েছে। তার সাথে তার গলায় ছিল কাঁচা বাদামের মালা। তার এই ভিডিওতে ছিলেন স্বয়ং ভুবনবাবুও। আর স্যান্ডি সাহার চ্যানেলেই ভুবনবাবু নিজের নতুন গান গেয়ে শোনালেন সকলকে। সম্প্রতি সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: শাড়ি ছেড়ে আরো একবার হট প্যান্টে ধরা দিলেন ‘রাণীমা’ দিতিপ্রিয়া রায়! ‘কিশমিশ’ এর গানে কোমর দুলিয়ে মন জয় করলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

সম্প্রতি ভুবনবাবু স্যান্ডি সাহার চ্যানেলে তার দ্বিতীয় গান ‘আমি বাদাম বেচে খাই’ গেয়ে শোনালেন সকলকে। এই মুহূর্তে এই গান ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটিতে স্যান্ডি সাহাকে বলতে শোনা গিয়েছে যাতে সকালে ভুবন বাবুর এই দ্বিতীয় গানটিকে আরো বেশি করে ভাইরাল করে এবং যেন এই গানের কপিরাইট তারই থাকে। এরপর ভুবনবাবু তার গাওয়া দ্বিতীয় গানটি গেয়ে শোনান সকলকে। তার চোখে-মুখে আক্ষেপের ছাপ ছিল স্পষ্ট। সম্প্রতি এই ভিডিও প্রচুর শেয়ার হয়েছে নেটমাধ্যমে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment