Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

‘সর্বজয়া’ ওরফে দেবশ্রী রায় আসলে তীর্থস্থানের মত, তার ছোঁয়ায় ধুয়ে যায় সব পাপ’! এবার ফেসবুকে তুমুল ভাইরাল হল ‘সর্বজয়া’র নতুন প্রোমো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘সর্বজয়া’ ওরফে দেবশ্রী রায় আসলে তীর্থস্থানের মত, তার ছোঁয়ায় ধুয়ে যায় সব পাপ’! এবার ফেসবুকে তুমুল ভাইরাল হল ‘সর্বজয়া’র নতুন প্রোমো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

কিছুদিন হলো জি বাংলার পর্দায় সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’র। এই ধারাবাহিকের মাধ্যমে প্রায় দশ বছর পরে ছোট পর্দায় ফিরে এসেছেন টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। যে কারণে তার অনুগামীদের মধ্যে এই ধারাবাহিক নিয়ে চূড়ান্ত উচ্ছ্বাস দেখা গিয়েছিল। তবে তারপর থেকে একাধিকবার ধারাবাহিকের গল্পের কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। তবে এবার সম্প্রচার হওয়া মাত্রই তুমুল ভাইরাল হলো এই ধারাবাহিকের নতুন প্রোমো।

কারণ নতুন সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছে সর্বজয়া এবং তার মেয়ে সারা বিশ্বাস করে তাদের উইল চেয়ারে বসা বাবা একদিন নিশ্চয়ই সকলকে ভুল প্রমাণ করে আবার উঠে দাঁড়াবেন। পাশাপাশি সারা মনে করে তার মা সর্বজয়া ওরফে অভিনেত্রী দেবশ্রী রায় আসলে তীর্থ স্থানের মতো, যার কাছে এলে সকলের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়।

ধারাবাহিকের ভিলেনের কারসাজিতে সর্বজয়াকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে বর্তমানে হুইলচেয়ারে বসেই দিন কাটছে সর্বজয়ার স্বামী সঞ্জয়ের। তবে তা সত্ত্বেও সর্বজয়া নিশ্চিত তার স্বামী সুস্থ হয়ে উঠবে। এ দিনের নতুন প্রোমোতে দেখা গিয়েছে সর্বজয়ার মেয়ে সারা তার মা এবং বাবার ভালোবাসা দেখে খুবই অবাক হয়েছে। কারণ এরকম ভালোবাসা সে আর কখনো কোথাও দেখেনি। বলাই বাহুল্য ধারাবাহিকের অনুগামীরা এখন টিভির পর্দায় এপিসোডটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুন: ‘বাড়ি থেকে বের করে দেবে’, বউ ডোনার ভয়ে বিছানায় যা কখনও রাখেন না সৌরভ! বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment