Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
16 June 2026

মিঠুনের দেখানো পথে সারদা থেকে নেওয়া টাকা ফেরাতে চান শতাব্দী রায়, ইডিকে চিঠি তৃণমূল সাংসদের

মিঠুন চক্রবর্তীর পদাঙ্ক অনুসরণ করে টাকা ফেরাতে চান শতাব্দী রায়

মিঠুনের দেখানো পথে সারদা থেকে নেওয়া টাকা ফেরাতে চান শতাব্দী রায়, ইডিকে চিঠি তৃণমূল সাংসদের

সারদার কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিতে চান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি দিয়ে জানালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। যেভাবে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী সারদার টাকা ফেরত দিয়েছিলেন, তেমনভাবে তিনিও সারদার টাকা ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। ইডিকে লেখা চিঠিতে শতাব্দী রায় জানিয়েছেন, সারদার সঙ্গে চুক্তিবাবদ যে ২৫ লক্ষ টাকা তিনি পেয়েছিলেন, তা ফেরত দিতে চান। যাতে আমানতকারীদের হাতে ওই টাকা তুলে দেওয়া সম্ভব হয়।
সম্প্রতি সারদা ও রোজভ্যালি চিট ফান্ড মামলায় সক্রিয় হয়েছে সিবিআই ও ইডি। বিভিন্ন ক্ষেত্রের লোকেদের ডেকে জেরা করা হচ্ছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এই প্রেক্ষিতে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কেও নোটিস পাঠিয়েছিল ইডি।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাচ্ছেন মেঘালয়

সারদার অধীনে একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শতাব্দী রায়। সূত্রের খবর, সেইসময় সারদা এবং সারদা কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে শতাব্দী রায়ের আর্থিক লেনদেনের ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা। কিন্তু সংসদের বাদল অধিবেশনে ব্যস্ত থাকায় এখন ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন শতাব্দী। সেই সঙ্গে সারদার কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে তদন্তকারী অফিসারদের সঙ্গে আলোচনা করবেন বলে ইডিকে দেওয়া চিঠিতে জানিয়েছেন তৃণমূল সাংসদ। আগামী ৭ অগাস্ট  সংসদের অধিবেশন শেষ হলে ইডি অফিসারদের সঙ্গে তিনি যোগাযোগ করবেন বলে জানিয়েছেন শতাব্দী রায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal