Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলাতে না পারলে আমাদেরই সন্ত্রাস করতে হবে, বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু

ভোটে কেউ গণ্ডগোল করলে বুকে গুলি করতে বলব কেন্দ্রীয় বাহিনীকে, সায়ন্তন বসু

কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলাতে না পারলে আমাদেরই সন্ত্রাস করতে হবে, বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু

ফের বিতর্কিত মন্তব্য বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর। প্রার্থী হয়েই বসিরহাটে গিয়ে সায়ন্তন বলেছিলেন, আধা সামরিক বাহিনীকে বলবেন, কেউ ভোট লুট করতে এলে পায়ে নয়, যেন বুকে গুলি চালানো হয়।
সেই কথারই পুনরাবৃত্তি করে আরও এক ধাপ এগিয়ে সোমবার সায়ন্তন বসু বলেন, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে আমাদেরই সন্ত্রাস করতে হবে। সায়ন্তন বসুর অভিযোগ, তৃণমূল সমাজবিরোধীদের দলে পরিণত হয়েছে। বসিরহাটের সমস্ত সমাজবিরোধীর নামের তালিকা তাঁরা বিজেপির পক্ষ থেকে তৈরি করেছেন। সেই তালিকা এলাকায় কেন্দ্রীয় বাহিনী এলেই তাদের হাতে দেওয়া হবে। এরপরই বসিরহাটের বিজেপি প্রার্থীর দাওয়াই, কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলাতে না পারলে বিজেপিকেই সন্ত্রাস করতে হবে। আর বিজেপি সন্ত্রাস করতে নামলে তৃণমূল যে পারবে না তাও জানান তিনি। এর পাশাপাশি সায়ন্তন বসু বলেন, এখনও কেন্দ্রীয় বাহিনীকে বলছি, কেউ ভোটের সময় গণ্ডগোল করতে এলে পায়ে নয়, সরাসরি বুকে গুলি চালান।

আরও পড়ুন: দেখুন ৯ জুলাই থেকে রাজ্যে লকডাউন কোন কোন এলাকায়, তার পুরো তালিকা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal