Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
13 July 2026

শেষ হয়ে যাচ্ছে বাংলার অন্যতম জনপ্রিয় ‘দিদি নং ১’ সিজন ৮! বাংলার মানুষের মন জয় করতে এবার নতুন ভাবে আসছে রচনার ‘দিদি নং ১’ সিজন ৯, ভাইরাল ভিডিও

শেষ হয়ে যাচ্ছে বাংলার অন্যতম জনপ্রিয় ‘দিদি নং ১’ সিজন ৮! বাংলার মানুষের মন জয় করতে এবার নতুন ভাবে আসছে রচনার ‘দিদি নং ১’ সিজন ৯, ভাইরাল ভিডিও

বিগত বেশ কয়েকবছর ধরেই বাংলা রিয়েলিটি-শো গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো দিদি নাম্বার ওয়ান। দীর্ঘ কয়েক বছর ধরেই বাংলার পর্দায় এই শো সম্প্রচারিত হয়ে আসছে। বিকেল হলেই পরিবারের সকলে মিলে টিভির সামনে বসে পড়ে এই শো দেখার জন্য। বাংলার মা বোনের আসেন এই প্লাটফর্মে নিজেদের জীবনের বিভিন্ন কাহিনী ভাগ করে নিতে। এই শো এর মূল আকর্ষণ হলেন সঞ্চালিকা রচনা ব্যানার্জি, তার জন্যই এই শো আরো আকর্ষণীয় হয়ে উঠেছে দিন দিন।

বর্তমানে এই শোয়ের সিজন ৮ চলছে। রচনা ব্যানার্জির সঙ্গে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা মা-বোনেরা ভাগ করে নেন তাদের জীবনের বিভিন্ন মুহূর্তের গল্প, তাদের জীবন যুদ্ধের গল্প। মাঝখানে রচনা ব্যানার্জি বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন দিদি নাম্বার ওয়ান থেকে। তার বাবার হঠাৎ মৃত্যুতে তিনি বেশ ভেঙে পড়েছিলেন। কিন্তু আবারও সেই শোক কাটিয়ে উঠে মঞ্চে ফিরে ছিলেন তিনি। কারণ রচনা ব্যানার্জি ছাড়া দিদি নাম্বার ওয়ান একেবারে অসম্পূর্ণ। যার কারণে অভিনেত্রীকে ভীষণ মিস করছিলেন দর্শকেরা।

তবে আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে দিদি নাম্বার ওয়ান সিজন ৮। বরাবরের মতো নয় পরবর্তীকালে আসতে চলেছে দিদি নাম্বার ওয়ান সিজন ৯। ভালোবাসার দিন ১৪ ই ফেব্রুয়ারী তেই সিজন ৯ নিয়ে হাজির হবেন রচনা ব্যানার্জি। আরো নতুন নতুন গল্প কাহিনী নিয়ে হাজির হবেন দিদিরা এবং নতুন নতুন খেলা নিয়ে আসবে এই শো।

আরও পড়ুন: বিয়ের ১২ বছর পর পেশায় IPS দ্বিতীয় স্ত্রীকেও ডিভোর্স দিলেন ‘মহাভারতে’র কৃষ্ণ! জানালেন, ‘আমার বিয়ের কপালটা ভালোনা’, ২০১৯ সালেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন তিনি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment