Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

টানা ১১ দিন বাতিল থাকবে হাওড়া-শিয়ালদহ শাখার একগুচ্ছ লোকাল, দেখে নিন তালিকা 

টানা ১১ দিন বাতিল থাকবে হাওড়া-শিয়ালদহ শাখার একগুচ্ছ লোকাল, দেখে নিন তালিকা 

লাইন মেরামতি ও অন্যান্য কয়েকটি কারণে টানা ১১ দিন হাওড়া শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে। কাজের দিন থাকায় কয়েকটি রুটের নিত্য যাত্রীরাও চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে চলেছে। কোন কোন ট্রেন বাতিল থাকছে, রেলের তরফে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর জেনে নেওয়া যাক কোন কোন ট্রেড বাতিল থাকছে। 

হাওড়া- বর্ধমান ৩৬৮১১ লোকাল বাতিল থাকছে। বর্ধমান থেকে আসার পথেও ৩৬৮১২ EMU বর্ধমান- হাওড়া লোকাল ট্রেনটি বাতিল করা হয়েছে। এছাড়াও  হাওড়া – চন্দনপুর রুটে ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ নম্বরের আপ ট্রেন ও রিটার্নে চন্দনপুর – হাওড়ার ক্ষেত্রে ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ নম্বর লোকাল বাতিল থাকবে বলে জানানো হয়েছে। 

অন্যদিকে হাওড়া-মসগ্রামে লাইনে ৩৬০৮১ ট্রেনটি বাতিল থাকবে। মসগ্রামে থেকে হাওড়া আসার পথেও ৩৬০৮২, ৩৬০৮৪ , ৩৬০৮৬, ৩৬০৮৮ লোকাল ট্রেনগুলো বাতিল থাকবে। 

আরও পড়ুন: কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য বানাবে তাজপুর বন্দর, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বললেন, অনেক সময় নষ্ট হয়েছে, এবার নিজেরাই করব

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal