Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

‘বাজিগার’ করেই আমিরকে কাজলের সঙ্গে কাজ করতে বারণ করেছিলেন শাহরুখ

রুপোলি পর্দায় প্রত্যেকবার রোমান্সের ঝড় তুলেছে এই জুটি। বাজিগর সিনেমায় প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে।

‘বাজিগার’ করেই আমিরকে কাজলের সঙ্গে কাজ করতে বারণ করেছিলেন শাহরুখ

রুপোলি পর্দায় প্রত্যেকবার রোমান্সের ঝড় তুলেছে এই জুটি। বাজিগর সিনেমায় প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে। তারপর থেকে একের পর এক হিট সিনেমা দিয়েছেন তাঁরা। বুঝতেই পারছেন নিশ্চয়ই কারা তাঁরা। বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি শাহরুখ ও কাজল। তবে এই জুটির প্রথম দিকে পথচলার গল্পটি তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রির মত অত সুন্দর ছিল না। বরং কিং খান কখনো চান নি কাজলের সাথে সিনেমা করতে। এমনই মন্তব্য করেন শাহরুখ খান, যা শুনে রীতিমত অবাক তাঁর ভক্তেরা।

১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় প্রথম কাজলের বিপরীতে কাজ করেন শাহরুখ খান। তখন সবে সবে বলিউডে পা রেখেছেন তিনি। ছবির কাজ শেষে, এই জুটিকে পর্দায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন দর্শকেরা। তবে কাজলের সঙ্গে তাঁর নিজের জুটি মোটেই পছন্দ ছিল না শাহরুখের। একদিন আমির খানের সাথে ফোনে কথা চলাকালীন তা স্পষ্ট জানিয়ে দেন শাহরুখ। কাজলের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে আমির তাঁকে জিজ্ঞেস করেন, কাজল কেমন অভিনেত্রী? তাঁর সঙ্গে কাজ করা কি ঠিক হবে? তখনই আগামাথা না ভেবে স্পষ্ট করে শাহরুখ জানিয়ে দেন, যে না। কাজল মোটেই ভাল অভিনেত্রী নন। আমিরের উচিত হবে না কাজলকে তাঁর ছবিতে নেওয়া। প্রথম ছবি করেই কাজলকে পছন্দ করেননি শাহরুখ। তাঁর মতে, খুব একটা ভালো অভিনয় করতে পারেননা কাজল।

শাহরুখের এরূপ মন্তব্য শুনে আমির তখন কাজলের সাথে কাজ না করার সিদ্ধান্ত নেন। যদিও পরে ‘ইশক’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন দুজনে। শাহরুখের এইরূপ মন্তব্য শুনে অবাক তাঁর ফ্যানেরাও। যদিও পরবর্তীকালে কাজলের কাছে ক্ষমাও চেয়েছেন শাহরুখ। প্রথমে কাজলের সঙ্গে কাজ করতে নারাজ হলেও তারপরের গল্পটি একেবারেই আলাদা। কেবল অনস্ক্রিন নয় অফস্ক্রিনও দুজনের জুটি সেরা।

আরও পড়ুন: স্বর্ণেন্দু নয়, জামাই হিসেবে এই অভিনেতা গৌরব কেই পছন্দ ছিল শ্রুতির মায়ের, স্বর্ণেন্দু নয়, জামাই হিসেবে মায়ের পছন্দ ছিল গৌরব: শ্রুতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment