Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

‘এসব হাস্যকর কথা বলার জন্যই এরা টিভিতে গিয়ে হাজির হন’! RJ অয়ন্তিকার ‘বাংলা মিডিয়াম’ বক্তৃতাকে এবার একহাত নিলেন অভিনেতা অরিত্র, তুমুল ভাইরাল ভিডিও

‘এসব হাস্যকর কথা বলার জন্যই এরা টিভিতে গিয়ে হাজির হন’! RJ অয়ন্তিকার ‘বাংলা মিডিয়াম’ বক্তৃতাকে এবার একহাত নিলেন অভিনেতা অরিত্র, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে যোগদান করতে দেখা গিয়েছিল রেডিও মিরচির সঞ্চালক অয়ন্তিকা চক্রবর্তীকে। সেখানেই বাংলা ভাষার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন তিনি মনে করেন বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীরা কখনোই কোন কর্পোরেট কোম্পানির ইন্টারভিউয়ে পাস করতে পারবেন না কারণ তারা ইংরেজিতে ততটা দক্ষ নয়।

পাশাপাশি তিনি আরো জানিয়েছেন ইংরেজী মিডিয়ামে পড়া ছাত্র-ছাত্রীরা এক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের তুলনায়। বলাই বাহুল্য তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একটি বড় অংশ মোটেও ভালো ভাবে নেননি তার এই বক্তব্য।

এবার সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে মুখ খুলে আরজে অয়ন্তিকাকে এক হাতে নিতে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেতা অরিত্র দত্ত বণিককে এদিন ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে অভিনেতা অরিত্র জানিয়েছেন তিনি নিজে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন এবং কখনোই তার সাফল্যের পথে বাংলা মিডিয়াম বাধা হয়ে দাঁড়ায়নি। বরং পৃথিবীর অনেক সুবিখ্যাত কর্পোরেট কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলতে সক্ষম হয়েছেন তিনি।

আরও পড়ুন: ষ্টার জলসার ‘গোধূলি আলাপ’ এ চিরাচরিত ত্রিকোণ প্রেম! কৌশিক সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘জগদম্বা’ রোশনি ভট্টাচার্য, এবার সিরিয়ালে আসতে চলেছে নতুন টুইস্ট

পাশাপাশি অরিত্র আরও জানিয়েছেন যে রেডিও চ্যানেলে অয়ন্তিকা চক্রবর্তী কাজ করেন সেখানেও তার সঙ্গে জড়িত রয়েছেন প্রচুর বাংলাভাষী মধ্যবিত্ত মানুষ। বলাই বাহুল্য এদিন অভিনেতার সঙ্গে একমত হতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment