Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

জামা ছাড়া খালি গায়ে ‘পাঠানকে কী ভাবে আটকাবে?’, ৮ প্যাক অ্যাবস দেখিয়ে সব সিনেমার হিরোদের হুঙ্কার দিলেন শাহরুখ

জামা ছাড়া খালি গায়ে ‘পাঠানকে কী ভাবে আটকাবে?’, ৮ প্যাক অ্যাবস দেখিয়ে সব সিনেমার হিরোদের হুঙ্কার দিলেন শাহরুখ

বলিউডের বাদশা বলতে প্রথমের যেই মানুষটার ছবি আমাদের সামনে ভেসে তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় শাহরুখ খান। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই তিনি এই ইন্ডাস্ট্রি মাতিয়ে রেখেছেন। তার একের পর এক হিট জুটি তাকে বর্তমানে বলিউডের বাদশা বানিয়েছে। তবে ২০১৮ সাল থেকে তাকে বড়পর্দায় আর সেভাবে দেখায় যায়নি। তাকে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা।

তবে এই বছর সকলের সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরছেন কিং খান। সামনে এসেছে শাহরুখ খানের আগামী ছবি পাঠান এর ট্রিজার। আর ছবির জন্যই ফটোশুটে ব্যস্ত রয়েছেন শাহরুখ। সম্প্রতি পাঠান এর ফটোশুটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। কিং খানের শার্ট লেস ছবি দেখে পাগল হয়ে গেছে গোটা নেটপাড়া।

শার্ট লেস বডি, চোখে রোদচশমা, মাথায় বাঁধা পনিটেল শরীরের এক একটা খাঁজ দারুণভাবে ধরা দিয়েছে ক্যামেরায়। প্রায় ৪ বছর বাদে ফিরে এসে আগুন লাগিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ নারীর স্বপ্নের পুরুষ শাহরুখ খান। তার এই ছবি দেখে অসংখ্য মানুষের রাতের ঘুম উড়েছে। ছবিটি শেয়ার করে বাদশা ক্যাপশনে লিখেছেন “শাহরুখ যদি খানিক থেমেও যায়, পাঠানকে আটকাবে কীভাবে… অ্যাপস থেকে অ্যাবস সব বানিয়ে ফেলব।”

আরও পড়ুন: সুশান্তের মৃত্যু রহস্যে এবার নতুন মোড়, নয়া তথ্য প্রকাশ করলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী!

উল্লেখ্য ২০২৩ এর প্রজাতন্ত্র দিবস উপলক্ষেই বক্স অফিসে মুক্তি পাবে শাহরুখ খানের আগামী ছবি পাঠান। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। মূলত দেশপ্রেম কে ঘিরেই এই ছবি দেখানো হবে। তা ট্রিজার ভিডিওতেই প্রকাশ্যে এসেছে। তার মধ্যে দীর্ঘ ৪ বছর পর আবার পর্দায় দেখা মিলবে কিং খানের তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবি মুক্তির জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment