Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

আব্রামের বক্সার হয়ে ওঠার মুহূর্তে পাশে ছিলেন না, আফসোস শাহরুখের

আব্রামের বক্সার হয়ে ওঠার মুহূর্তে পাশে ছিলেন না, আফসোস শাহরুখের

কোথায় আব্রামের পিতা শাহরুখ খান? বুধবার শাহরুখ পত্নী গৌরি খান তাদের ছোট্ট ছেলে আব্রামকে নিয়ে একটি ছবি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে আব্রাম নিষ্পাপ মুখের ক্যামেরার দিকে চেয়ে আছে, হাতে বক্সার গ্লাভস। গর্বিত মা গৌরি খান সেই ছবির ক্যাপশনে লিখেছেন, “My Mike Tyson.”

বৃহস্পতিবার, শাহরুখ খান গৌরির খানের করা সেই পোস্টকে নিজের টুইটার ওয়ালে শেয়ার করলেন। পোস্টের ক্যাপশনে ফুটে উঠেছে তাঁর আফসোসের সুর। তিনি লিখলেন, “Arre yaar!!! Where was i?” ছোট ছেলে আব্রামের বক্সার হয়ে ওঠার সময় সামনে নেই শাহরুখ খান। তাই টুইটের ভাষায় এমন আফসোসের সুর।

তিন সন্তানের বাবা শাহরুখ খান। তবুও ছোট ছেলে যেন তার নয়নের মনি। যেখানেই শাহরুখ সেখানেই তার ছোট ছেলে আব্রাম। শাহরুখপুত্র আব্রাম বড় হওয়ার পাশাপাশি মা-বাবার অহংকার হয়ে উঠছে। আর তার প্রমাণ মাঝেমধ্যেই ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট হচ্ছে, কখনও বাবা শাহরুখের হাত থেকে হলুদ বিসর্জনের ভিডিও, কখনও আবার দৌড় প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের পাওয়ার ছবি।

আরও পড়ুন: শরীর থেকে ঝরে পড়ছে হটনেস! বোল্ড ফিগারের ফটোশুটে নিমেষে ভাইরাল মা সিরিয়ালের ঝিলিক!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment