Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

রাখলেন না অনুরোধ, ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নিলেন শাহরুখ-পুত্র আরিয়ান ও কন্যা সুহানা খান! ‘অহংকারী অমানুষ’, তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

রাখলেন না অনুরোধ, ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নিলেন শাহরুখ-পুত্র আরিয়ান ও কন্যা সুহানা খান! ‘অহংকারী অমানুষ’, তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা ফারহান আখতার এবং তার প্রেমিকা শিবানি ডান্দেকার। করোনা পরিস্থিতির জন্য বারংবার পিছিয়ে যাচ্ছিল তাদের বিবাহ। তবে অবশেষে মুম্বাইতে অনুষ্ঠিত হলো তাদের রিসেপশন। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের নানা জনপ্রিয় ব্যক্তিত্বরা। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোন থেকে শুরু করে রিতেশ দেশমুখ, ফারহা খান এর মত জনপ্রিয় বলিউডি ব্যক্তিত্বরা।

তবে সেখানেই উপস্থিত হয়ে ঘটনাস্থলে-উপস্থিত ক্যামেরাম্যানদের সঙ্গে উদ্ধত ব্যবহার করতে দেখা গেল বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবং কন্যা সুহানা খানকে।

প্রসঙ্গত এদিন রিসেপশনের অনুষ্ঠানে পৌঁছে অন্যান্য সেলিব্রেটিদের মত ক্যামেরাম্যানদের ছবি তোলার কোন সুযোগই দেননি আরিয়ান এবং সুহানা খান। ক্যামেরাম্যানদের ক্রমাগত অনুরোধ উপেক্ষা করে সোজা ভিতরে ঢুকে যেতে দেখা যায় তাদের। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একটি বড় অংশের কাছে সমালোচনার শিকার হতে হয়েছে আরিয়ান খান এবং সুহানা খানকে।

আরও পড়ুন: বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা ব্যানার্জি! শোকাহত রচনার পাশে মদন মিত্র, উপস্থিত হলেন অভিনেত্রীর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে

নেটিজেনদের অনেকেই জানিয়েছেন উদ্ধত এবং অহংকারী হয়ে উঠছেন বলিউড বাদশার দুই ছেলেমেয়ে। পাশাপাশি তাদের মধ্যে মনুষ্যত্বও খুব কম বলে মন্তব্য করতে দেখা গেছে তাদেরকে। বলাই বাহুল্য আরো একবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়িয়ে পড়েছেন সুহানা এবং আরিয়ান খান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment