Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

‘আজ আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী শাহরুখ খান,’ অ্যাটাক ফ্লপ হওয়ার পর সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য জন আব্রাহামের, ভাইরাল ভিডিও

‘আজ আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী শাহরুখ খান,’ অ্যাটাক ফ্লপ হওয়ার পর সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য জন আব্রাহামের, ভাইরাল ভিডিও

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন জন আব্রাহাম। একসময় বলিউডে বড় বড় ছবিতে কাজ করেছেন তিনি। তার ছবি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন একসময়। কিন্তু বর্তমান সময়ে বক্স অফিসে তার ছবি আর তেমন রমরমিয়ে চলে না। তবে আজ তিনি যেই জায়গায় রয়েছেন সেখানে থাকার জন্য তিনি আরেকজন অভিনেতাকে কৃতিত্ব দিয়েছেন। তিনি হলেন বলিউডের কিং শাহরুখ খান।

বাদশা কে কৃতিত্ব দিয়েছেন জন, জানিয়েছেন তিনি অভিনয় জগতে আসার আগে মডেল ছিলেন এবং একবার তিনি এক মডেল শোতে অংশগ্রহণ করেছিলেন। সেই শো এর বিচারকের আসনে ছিলেন শাহরুখ খান। জন বলেন “আজ আমি যেই জায়গায় রয়েছে তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব শাহরুখ খানের, আমি যে মডেল শোতে অংশগ্রহণ করেছিলাম সেই শুরু হয়েছে শাহরুখ খানের জন্য সামান্য একটি শো ছিল। কিন্তু আমার কাছে সেটি অনেক বড় একটি সুযোগ ছিল। আর আমি শাহরুখ খানের কাছে ঋণী।”

শাহরুখ খানের আগামী ছবিতে জন আব্রাহামকে দেখা যাবে। শাহরুখের আগামী ছবি ‘পাঠান’ এর খলনায়কের চরিত্রে অভিনয় করছেন জন। এছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন রয়েছেন সেই ছবিতে। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আগে মুক্তি পাবে এই ছবি। প্রসঙ্গত গত ১লা এপ্রিল মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ‘অ্যাটাক’ ছবি। কিন্তু বক্সঅফিসে এই ছবি একদমই ভালো ব্যবসা করতে পারেনি। প্রথম ৪-৫ দিনে মোট তিন কোটি টাকার ব্যবসা করেছে জনের ছবি। তাই বোঝা যাচ্ছে যে বলিউডে একেবারে মুখ থুবড়ে পড়েছে অভিনেতার ছবি।

আরও পড়ুন: ‘উত্তমকুমারের মত লাগছে’! কালো পাঞ্জাবি, গায়ে অভিজাত শাল! ‘মিঠাই’ এর উচ্ছেবাবু ওরফে আদৃত রায় ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়! প্রশংসা অনুগামীদের, তুমুল ভাইরাল ছবি

তবে এমনটা প্রথম থেকেই ধারণা করতে পেরেছিলেন দর্শকেরা। কারণ ইতিমধ্যেই বক্সঅফিসে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্যা কাশ্মীর ফাইলস’ এবং এস এস রাজামৌলি ‘আরআরআর’ এই দুটি ব্লকবাস্টার ছবির কাছে কোন ছবি এখন টিকতে পারছে না। তাই সাধারন ভাবেই বোঝা যাচ্ছে যে কেন জন আব্রাহামের ছবি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment