Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

বহিরাগতদের নিয়ে ঘুরছেন শান্তনু ঠাকুর অভিযোগে গয়েশপুরে ঘেরাও তৃণমূলের

বহিরাগতদের নিয়ে ঘুরছেন শান্তনু ঠাকুর অভিযোগে গয়েশপুরে ঘেরাও তৃণমূলের

বনগাঁর বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, নদিয়ার গয়েশপুরে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

অভিযোগ, শান্তুনু ঠাকুরের সঙ্গে রয়েছে বিজেপির দুষ্কৃতী। অন্যদিকে শান্তনু ঠাকুরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র মজুত করে রাখার খবর পেয়ে সেখানে আসেন তিনি। পুলিশের সামনেই তাঁকে হুমকি দেওয়া হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে গয়েশপুরেই একের পর এক বিজেপি কর্মীর বাড়ি ভাংচুর করা হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে।

আরও পড়ুন: আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজে দুর্নীতির মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal