Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

‘মাথা ভর্তি সিঁদুর পরে আবার বিয়ে করতে এসেছে’! ‘বরণ’ ধারাবাহিকের ‘গাঁজাখুরি’ গল্প দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

‘মাথা ভর্তি সিঁদুর পরে আবার বিয়ে করতে এসেছে’! ‘বরণ’ ধারাবাহিকের ‘গাঁজাখুরি’ গল্প দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

স্টার জলসার সম্প্রচার শুরু হওয়ার পর ‘বরণ’ ধারাবাহিককে একাধিকবার নেটিজেনদের সমালোচনার শিকার হতে হয়েছে। একাধিকবার নায়ক এবং নায়িকার বিয়ের দৃশ্য দেখানো নিয়ে বেশ কটাক্ষ সহ্য করতে হয়েছে এই ধারাবাহিটিকে নেট দুনিয়ায়। এবার আরো একবার ধারাবাহিকের একটি দৃশ্য দেখে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এর আগে একাধিকবার ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র তিথি এবং রুদ্রিকের বিয়ের দৃশ্য দেখানো হয়েছিল। এবার অবশ্য বিবাহিত অবস্থাতেই তিথি আবারো সাত পাকে বাঁধা পড়তে চলেছে রাজের সঙ্গে। পাশাপাশি স্ত্রীয়ের বিবাহের দায়িত্ব নিয়েছেন স্বামী রুদ্রিক। সে নিজেই একা হাতে আয়োজন করেছে রাজের সঙ্গে তিথির বিবাহের অনুষ্ঠান।

এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফটো থেকে দেখা গেছে এক মাথাভর্তি সিঁদুর পড়েই দ্বিতীয়বার বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে তিথি চরিত্রটি। পাশাপাশি গায়ে হলুদের সময় আগের বিয়ের সিঁদুর দেখা গিয়েছে তার মাথায়। বলাই বাহুল্য গোটা দৃশ্যটি ভাইরাল হতেই ব্যাঙ্গে ভরেছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: দুর্দান্ত কামব্যাক, পরপর ছবিতে অভিনয়! তা সত্ত্বেও ভয় বাড়ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর, ভাইরাল ভিডিও

নেটিজেনদের একাংশ মনে করছেন একাধিকবার নায়ক এবং নায়িকার সঙ্গে বিয়ে দেখিয়ে অতি নাটকীয়তা শিকার হচ্ছে ধারাবাহিকটি। পাশাপাশি এভাবে চলতে থাকলে গল্পের আর কোন মানে থাকবেনা এমন মন্তব্যও করেছেন অনেকে। টিআরপি তালিকাতেও ধারাবাহিকটি বেশ কিছুদিন ধরে খারাপ ফলাফল করছে। এদিনের এই সমালোচনা এবং কটাক্ষ দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই টিআরপি তালিকায় উন্নতির কোন আশা নেই ‘বরণ’ ধারাবাহিকের।

আরও পড়ুন: Hit Films: সিনেমার সাফল্যের চাবিকাঠি কী? অকপট অক্ষয় কুমার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment