Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

নিজের স্বামীর সম্পর্কে একি বললেন শিল্পা! অতীতের কথা তুলে ধরে হাটে হাঁড়ি ভাঙলেন তিনি!

সে আজকের কথা নয়, সালটা ২০০৯। রাজ কুন্দ্রা আর শিল্পা শেঠির ধুমধাম করে বিয়ে হয়। তার পরই কোলে আসে ফুটফুটে দুই

নিজের স্বামীর সম্পর্কে একি বললেন শিল্পা! অতীতের কথা তুলে ধরে হাটে হাঁড়ি ভাঙলেন তিনি!

সে আজকের কথা নয়, সালটা ২০০৯। রাজ কুন্দ্রা আর শিল্পা শেঠির ধুমধাম করে বিয়ে হয়। তার পরই কোলে আসে ফুটফুটে দুই সন্তান।১১ বছর এর বিবাহিত জীবন কাটাচ্ছেন রাজ আর শিল্পা। ছেলে বিয়ান রাজ কুন্দ্রার বয়স এখন ৮। ২০২০ তেই এসেছে নতুন সদস্যা সমিশা। সারোগেসির মাধ্যমেই দ্বিতীয় সন্তান পেলেন এই সেলেব কাপল। তারই মধ্যে রাজের সাথে পুরনো জীবন নিয়ে কথা তুললেন শিল্পা।

শিল্পা জানান ডিভোর্সের কথা লুকিয়ে তার সাথে প্রেম করেছে রাজ । সালটা ২০০৬। সে সময় বিগ ব্রাদার জিতে নেওয়ার পর আন্তর্জাতিক মিডিয়াতেও শিল্পাকে নিয়ে প্রচুর চর্চা শুরু হয়েছিলম সেই সময়ে রাজের সাথে পরিচয় হয় শিল্পার। এরপরই আলাপ-পরিচয় বাড়তে থাকে, বন্ধুত্ব হয় এবং তার পরই প্রেম।

অন্যদিকে রাজ কুন্দ্রার প্রথম স্ত্রী কবিতা কিন্তু শিল্পাকেই তাদের ডিভোর্সের জন্য দায়ী করেছেন। ২০০৭ সালের এক সাক্ষাৎকারে কবিতা জানান শিল্পা একজন সুন্দরী স্বনামধন্য অভিনেত্রী। তিনি চাইলে অন্য কোন অবিবাহিত পুরুষ কেও স্বামী হিসেবে পেতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি তাদের সংসার ভেঙে দিয়েছেন ।যে সময়ে রাজ কবিতার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেন তখন রাজ ও কবিতার প্রথম সন্তানের বয়স ছিল মাত্র দুই মাস। ২০০৬ সাল থেকে একসাথে দেখা যেতে শুরু করেছিল শিল্পা আর রাজকে। যদিও তারা তখন তাদের সম্পর্কের কথা মিডিয়ার সামনে স্বীকার করেননি। যদিও এসব এখন অতীত। বর্তমানে ৪ জন সদস্য কে নিয়ে কুন্দ্রা পরিবার চুটিয়ে সংসার করছে জুহু তে।

আরও পড়ুন: ‘শাহরুখ বায়োপিকে আমার চরিত্রে অভিনয় করতে চাইলে বারণ করে দেব’! দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর বিতর্কিত মন্তব্যে বেজায় ক্ষুব্ধ শাহরুখ খানের অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment