Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

স্বামীর নোংরা কাজের পাপ ধুতে সাঁই বাবার মন্দিরে পুজো দিতে গেলেন শিল্পা শেট্টি! সমস্ত মনমালিন্য ভুলে স্বামীর সাথে সাঁই বাবার মন্দিরে পুজো দিতে গেলেন শিল্পা শেট্টি, তুমুল ভাইরাল ভিডিও

স্বামীর নোংরা কাজের পাপ ধুতে সাঁই বাবার মন্দিরে পুজো দিতে গেলেন শিল্পা শেট্টি! সমস্ত মনমালিন্য ভুলে স্বামীর সাথে সাঁই বাবার মন্দিরে পুজো দিতে গেলেন শিল্পা শেট্টি, তুমুল ভাইরাল ভিডিও

গতবছর জুলাই মাসে পর্ণ কান্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল অশ্লীল ছবি একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দেওয়ার। গ্রেফতার হওয়ার পর ২ মাস জেল হেফাজতে ছিলেন তিনি। সেইসময় অভিনেত্রী একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। তখন শোনা গিয়েছিল, তারা বরাবরের মতো আলাদা হয়ে যাচ্ছেন। কিন্তু সেই সিদ্ধান্ত পরে পরিবর্তন করেন অভিনেত্রী। স্বামীর পাশে থাকার সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি তাদের সাঁই বাবার মন্দিরে একসাথে পুজো দিতে দেখা গিয়েছে।

নতুন বছরের শুরুটা নতুন ভাবেই করতে চান শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা। গতবছর তাদের জীবনের উপর দিয়ে গেছে একটা বড় ঝড়। নতুন বছরটা তারা যেন একসাথে সকলে মিলে মিলেমিশে থাকতে পারেন, সেই প্রার্থনা করতেই সম্প্রতি রাজকুন্দ্রাকে নিয়ে সাঁই বাবার মন্দিরে পুজো দিতে যান অভিনেত্রী। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের ইনস্টাগ্রম অ্যাকাউন্ট থেকে নিজেদের সেই পূজা দেওয়ার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। সাথে ক্যাপশন লিখেছেন, “সবকা মালিক এক”। এই ক্যাপশনের সাথে দিয়েছেন বেশ কয়েকটি হ্যাশট্যাগ। অভিনেত্রীর অনুরাগীদের মধ্যেও বেশ ভাইরাল হয়েছে পোস্টটি।

গতবছরের সেই কাণ্ডের পর নিজের স্বামী রাজ কুন্দ্রার সাথে ছবি শেয়ার করতে দেখা যায়নি অভিনেত্রীকে। করবা চৌথের সময়ও শুধুমাত্র নিজের ছবিই শেয়ার করেছিলেন তিনি। তাদের মাঝে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে তার ইঙ্গিত মিলেছিল আগেই। বহু মাস পর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিওর মাধ্যমে একই ফ্রেমে দেখা মিলল রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির। কয়েকদিন আগে নিজের শ্বশুরমশাইয়ের সাথে ছবি শেয়ার করে তাকে তার ৭৫-তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। সেই পোস্টটিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে অভিনেত্রী তার পরিবার ছেলে-মেয়ে ও নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুন: রাইফেল দিয়ে ভেঙে দিয়েছিলেন ডোনা গাঙ্গুলীর বাড়ির কাঁচ! ‘দাদাগিরি’র মঞ্চে নিজের পুরোনো কাণ্ডের কথা স্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment