Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

‘কোন ক্রিকেটারের হাতে বড় নখ থাকে, চ্যাংড়ামো হচ্ছে?’ হাতে বড় বড় নখ নিয়েও দুর্দান্ত ক্রিকেট খেলে কটাক্ষের শিকার হচ্ছেন ‘উমা’র অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উমা কে ঘিরে দর্শকদের একাধিক ট্রোল

‘কোন ক্রিকেটারের হাতে বড় নখ থাকে, চ্যাংড়ামো হচ্ছে?’ হাতে বড় বড় নখ নিয়েও দুর্দান্ত ক্রিকেট খেলে কটাক্ষের শিকার হচ্ছেন ‘উমা’র অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উমা কে ঘিরে দর্শকদের একাধিক ট্রোল

বর্তমানে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে জিবাংলা এবং স্টার জলসার। আর এই নতুন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলা ধারাবাহিক উমা। এই ধারাবাহিক শুরুর প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকা বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে। দর্শকেরা ভিন্ন স্বাদের এই গল্প বেশ পছন্দ করছেন। একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের ক্রিকেটার হয়ে ওঠার গল্প তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকের মাধ্যমে। ধারাবাহিকে উমার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। এই ধারাবাহিক অনেকের পছন্দ হলেও একাধিক নেটিজেন এই ধারাবাহিকের কিছু কিছু জায়গা একেবারেই মেনে নিতে পারছেনা। যার ফলে অভিনেত্রী শিঞ্জিনী কে একাধিকবার ট্রোলের শিকার হতে হচ্ছে নেটিজেনদের।

ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে তাকে একাধিকবার ট্রল হতে হচ্ছে। এমনকি তার চেহারা গায়ের রং ইত্যাদি নিও বারবার ট্রোলের শিকার হতে হচ্ছে তাকে। TRP তালিকায় বেশ ভালো স্থান দখল করে থাকলেও সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক নিয়ে ট্রোল, মিম ইত্যাদি হয়েই চলেছে। সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেইজ থেকে এই ধারাবাহিকের একটি ক্লিপ ভিডিও পোস্ট করা হয়েছে। আর সেই ভিডিওতেই একাধিক নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে শিঞ্জিনী কে।

আরও পড়ুন: খোলা চুল, রাজকীয় ব্যাকগ্রাউন্ড, ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুহানার ছবি

জি বাংলার শেয়ার করা এই ভিডিওতে দেখানো হচ্ছে উমার সঙ্গে আলিয়ার রেষারেষি চলছে এবং অভিও উমাকে ক্রিকেট খেলা নিয়ে অনেক কথা শোনাচ্ছে। আর সেখানেই একাধিক নেটিজেনরা কমেন্ট করেছে যে ‘একদম বাজে সিরিয়াল সিরিয়াল যত তাড়াতাড়ি বন্ধ করা সম্ভব করুন কি করে মানুষ এই ধারাবাহিক দেখতে পারে সেটাই বোঝা যায় না কোনো মানে নেই এই ধারাবাহিকের গল্পের।’ আবার অন্য একজন লিখেছেন “কোন ক্রিকেটারের এত বড় নখ থাকে।” এই ধরনের বিভিন্ন কমেন্ট আসছে নেটিজেন দের পক্ষ থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment