Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

নলবনে শুটিং হল ‘টুসু পরবে, পিলুর বিহা’ টুসু পরবে একরকম না জেনেই মালাবদল হয়ে যায় আহির আর পিলুর, তুমুল ভাইরাল শ্যুটিং-এর ঝলক

নলবনে শুটিং হল ‘টুসু পরবে, পিলুর বিহা’ টুসু পরবে একরকম না জেনেই মালাবদল হয়ে যায় আহির আর পিলুর, তুমুল ভাইরাল শ্যুটিং-এর ঝলক

চলতি বছরের শুরুতেই শুরু হয়েছে ‘পিলু’ ধারাবাহিক। ইতিমধ্যেই ধারাবাহিক অনুরাগীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। পর্দায় আহির ও পিলুর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। ধারাবাহিকে আহিরের ভূমিকায় অভিনয় করছেন গৌরব রায় চৌধুরী, পিলুর ভূমিকায় অভিনয় করছেন মেঘা দাঁ। ইতিমধ্যেই তাদের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। গৌরব ছোটপর্দার পরিচিত অভিনেতা। উল্লেখ্য, এই ধারাবাহিকের হাত ধরেই অভিনেত্রী হিসেবে প্রথম অভিনয় জগতে পা রাখল মেঘা।

ধারাবাহিকের গল্প অনুযায়ী অপমানিত হয়ে গুরুজীর কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে ফিরে এসেছে পিলু। কিন্তু আহিরকে তাকে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেয় তার গুরুজি। এরপরেই আহির যায় তাকে ফিরিয়ে আনার জন্য। সেখানেই সে প্রথম দেখে ‘টুসু উৎসব’। সম্প্রতি ধারাবাহিকের সেই শুটিং হয়েছে নলবনে। সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে শুটিংয়ের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে।

টুসু পরবে মালা বদল হওয়ার দৃশ্য ও নতুন প্রোমোর দৃশ্য শুটিং হয়েছে এখানে। কবে এমন সুন্দর একটি পরিবেশে ও জায়গায় শ্যুটিং করতে পেরে খুশি অভিনেতা-অভিনেত্রীরাও। বিশেষ করে গৌরব এমন একটি পরিবেশে শুটিং করতে পেরে বেজায় খুশি হয়েছে। তার টুসু উৎসবের আমেজটা ভালো লেগেছে। এমন একটি পরিবেশে অভিনয় করতে পেরে খুশি ধারাবাহিকের নায়িকা মেঘাও। ডান্স বাংলা ডান্সের মঞ্চের পরেই ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। ইতিমধ্যে অভিনেত্রী হিসেবে দর্শকমহলে নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করে ফেলেছেন মেঘা।

আরও পড়ুন: নিজের ব্যাচেলারেটে ‘গেন্দা ফুল’ গানে জমিয়ে নাচলেন দেবলীনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment