Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

সালমান ও বাকি খান দের বাজার খেতে ‘পুষ্পা’র সাফল‍্যের পর আরো এক জনপ্রিয় তামিল ছবি আসছে হিন্দিতে, থালাপতি বিজয় এর দক্ষিণী ছবির হিন্দি সংস্করণ আসতে চলেছে, জনপ্রিয় তামিল ছবি আসছে হিন্দিতে

সালমান ও বাকি খান দের বাজার খেতে ‘পুষ্পা’র সাফল‍্যের পর আরো এক জনপ্রিয় তামিল ছবি আসছে হিন্দিতে, থালাপতি বিজয় এর দক্ষিণী ছবির হিন্দি সংস্করণ আসতে চলেছে, জনপ্রিয় তামিল ছবি আসছে হিন্দিতে

গতবছরের শেষেই মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা অভিনীত ‘পুষ্পা: দ্যা রাইজ’। সেই ছবি বক্সঅফিস রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। বড়দিনে সবথেকে বেশি ব্যবসা করেছে এই ছবি। পুষ্পা সাহস যুগিয়েছে। এবার দক্ষিণী আরো একটি ছবির হিন্দি সংস্করণ আসতে চলেছে দর্শকদের জন্য। থালাপতি বিজয় অভিনীত ‘মার্শাল’ ছবির হিন্দি সংষ্করণ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। ২০১৭ সালে এই ছবি মুক্তি পেয়েছিল বড়পর্দায়।

সম্প্রতি সেই ছবিরই হিন্দি সংস্করণ মুক্তি পাবে তবে ছোটপর্দায়। ‘ঢিনচ্যাক’ চ্যানেলে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে থালাপথি বিজয় ছাড়াও রয়েছেন কাজল আগরওয়াল ও সামান্থা-রুথ-প্রভু। উল্লেখ্য, ২০১৭ সালে এই ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। আর এবার পুষ্পা সেই সাফল্য আরো একবার মনে করিয়ে দিলো সকলকে।

বর্তমানে দর্শকদের মধ্যে দক্ষিণী ছবির জনপ্রিয়তা নেহাত কম নয়। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও বর্তমানে পরিচিত সকলের কাছেই। ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর থেকেই দক্ষিণী ছবির জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে সিনেমাপ্রেমীদের মাঝে। কালা, কাওয়ালি, রোবট, কেজিএফ, জয় ভীম আর এখন পুষ্পা, এই সমস্ত ছবিগুলোই বক্সঅফিস রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। হিন্দি ভাষাতে তামিল-তেলেগু ছবিগুলি যে পরিমাণে জনপ্রিয়তা পাচ্ছে, তা থেকে এইটুকু স্পষ্ট যে ভবিষ্যতে ছবির নির্মাতারা সমস্ত ধরনের দর্শকদের কথা মাথায় রেখেই ছবি বানাবেন।

আরও পড়ুন: কঙ্গনা-হৃত্বিকের ইমেল কাণ্ডে নয়া মোড়, অভিনেতাকে তলব ক্রাইম ব্রাঞ্চের

থালাপতি বিজয়ের ‘মার্শাল’ ছাড়াও ‘রঙ্গস্থলম’, ‘মাস্টার’, ‘মনগরম’এর মতো ছবিগুলিকে হিন্দি ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন ছবির নির্মাতারা। কয়েকবছর আগে যে সমস্ত দক্ষিণী ছবিগুলি বড়পর্দায় সাফল্য অর্জন করেছিল, সেগুলোই ছোটপর্দায় হিন্দিতে সংস্করণ করে মুক্তি দেওয়ার কথা ভাবনা চিন্তা করছেন একাধিক ছবির নির্মাতারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment