Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

নিজের গানেই নাচলেন শ্রেয়া, ‘চাকা চাক’ এর সিগনেচার স্টেপে মুগ্ধ করলেন অগণিত অনুরাগীদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

নিজের গানেই নাচলেন শ্রেয়া, ‘চাকা চাক’ এর সিগনেচার স্টেপে মুগ্ধ করলেন অগণিত অনুরাগীদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

চলতি বছরের বড়দিনেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘আতরাঙ্গী রে’। ইতিমধ্যেই এই ছবির দুটি গান মুক্তি পেয়েছে দর্শকদের মাঝে। যার মধ্যে শ্রেয়া ঘোষালের কন্ঠে ‘চাকা চাক’ গানটি মুক্তি পাওয়ার সাথে সাথেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে অগণিত দর্শক ও শ্রোতাদের মধ্যে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান এটি। তারকা হোক কিংবা সাধারণ এই মুহূর্তে হয়তো কেউই আর বাকি নেই এই গানের সাথে রিল ভিডিও বানিয়ে শেয়ার করার ক্ষেত্রে। পিছিয়ে থাকলেন না স্বয়ং গায়িকাও। ‘চাকা চাক’ গানের সিগনেচার স্টেপে নেচে রিল ভিডিও বানিয়ে শেয়ার করলেন গায়িকা।

খুব শীঘ্রই ডিজনি + হটস্টার এইচডিতে মুক্তি পেতে চলেছে ‘আতরাঙ্গী রে’। প্রচারও চলছে জোড় কদমে। এই ছবিতে তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান, অক্ষয় কুমার ও দক্ষিণী অভিনেতা ধানুস। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যেও। তারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবিটি দেখার আশায়।

কয়েকদিন আগেই শ্রেয়া ঘোষালের কন্ঠে বলিউডের অন্যতম হিট ছবি ‘মিমি’র ‘পরম সুন্দরী’ গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল সমস্ত ধরনের দর্শকদের মধ্যে। সেই গানটিও ট্রেন্ডিং হিসেবে বহুদিন ঘোরাফেরা করেছে নেটিজেনদের স্ক্রোলিং লিস্টে। সাধারণ থেকে তারকা সকলেই এই গানের সাথে বানিয়েছিলেন রিল ভিডিও বলা ভালো এখনো বানাচ্ছেন। এবার তার সাথেই সেই তালিকায় যুক্ত হল গায়িকার কন্ঠে ‘চাকা চাক’ গানটি। শ্রেয়া ঘোষালের কন্ঠের পাশাপাশি পর্দায় সারা আলি খানের দুর্দান্ত নাচ রীতিমতো মন ও নজর দুই করেছে দর্শকদের। বলাই বাহুল্য, এখন সকলের মুখে মুখে শুধুই ‘চাকা চাক’।

আরও পড়ুন: ‘আমি তোমাদের বাদাম কাকিমা’! যশকে ছেড়ে এবার ‘বাদাম-কাকু’কে নাইটি পরে বিয়ে করলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা, তুমুল ভাইরাল ভিডিও

কয়েক মাস আগেই মা হয়েছেন গায়িকা। প্রথমেই নিজের ছেলের মুখ ক্যামেরার সামনে আনতে চাননি। তবে কয়েকদিন আগেই সকলের সামনে সোশ্যাল মিডিয়ায় ছেলের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন শ্রেয়া ঘোষাল যা নিমেষের মধ্যে রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছিল সকল নেটিজেনদের মধ্যে এবং তার অগণিত অনুরাগীদের মধ্যে। প্রশংসা ও শুভ কামনায় উপছে পড়েছিল কমেন্ট বক্স। একজন ভালো মা হওয়ার পাশাপাশি তিনি নিজের ক্যারিয়ার নিয়েও যথেষ্ট সচেতন, আর সেটাই স্বাভাবিক। তার খ্যাতি ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। তার কন্ঠে গান শোনার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। সম্প্রতি তার গাওয়া এই নতুন গান এখন মানুষের মুখে মুখে ফিরছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment