Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

‘মা’ হতে চলেছেন, সুখবরটি টুইট করলেন শ্রেয়া ঘোষাল

‘মা’ হতে চলেছেন, সুখবরটি টুইট করলেন শ্রেয়া ঘোষাল

বারান্দায় দাঁড়িয়ে, মাথা নিচু, মুখে উজ্জ্বল রক্তিম আভা মেশানো মিষ্টি হাসি। দেখে মনে হচ্ছে আনন্দে আপ্লুত শ্রেয়ার মন। বৃহস্পতিবার, বেবি বাম্পের ছবি স্যোশাল দুনিয়ায় শেয়ার করে কিংবদন্তি গায়িকা নিজের ‘মা’ হওয়ার সুখবরটি দিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে গায়িকা লেখেন, “শ্রেয়াদিত্য আসতে চলেছে। শিলাদিত্য এবং আমি আপনাদের সঙ্গে এই খবরটি ভাগ করে নিলাম। আমাদের জীবনে এই নতুন অধ্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করার পাশাপাশি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।” আগত সন্তানকে “শ্রেয়াদিত্য” বলে সম্মোধন করলেন গায়িকা। তবে কী জন্মের পূর্বেই আগত শিশুর নামকরণ করল শ্রেয়া-শিলাদ্যিতের পরিবার!

একই ছবি গায়িকা শ্রেয়া ঘোষাল তাঁর ইনস্টাগ্রামের পাতায়ও শেয়ার করলেন।

আরও পড়ুন: হলিউডের কনসেপ্ট থেকেই হুবহু ‘কপি’! তবুও, ব্যবসা করেছে কয়েক কোটি টাকার ৯০ দশকের বলিউডের কিছু চলচ্চিত্র

শ্রেয়ার সুখবর পাওয়ার পর তাঁর অনুগামীরা ভালোবাসা আর শুভেচ্ছার ঝড় তুলেছে কমেন্ট বক্সে।

প্রসঙ্গত ছেলেবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে বিয়ের ৬ বছর পর নতুন অতিথি আসছে চলেছে তাঁদের ঘর আলো করে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment