Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

এবার প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জায়গা নিয়ে নিতে চলেছেন সুপারস্টার রাজকুমার রাও! এবার ‘ধোনি’র ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার, আসন্ন সিনেমায় তার চরিত্র নিয়ে শুরু জল্পনা

এবার প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জায়গা নিয়ে নিতে চলেছেন সুপারস্টার রাজকুমার রাও! এবার ‘ধোনি’র ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার, আসন্ন সিনেমায় তার চরিত্র নিয়ে শুরু জল্পনা

চলতি মাসেই দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার সাথে গাঁটছড়া বেঁধেছেন রাজকুমার রাও। এই বিয়েতে তারা ঠিক কতটা উচ্ছ্বসিত তা তাদের হাসিতেই স্পষ্ট। বিয়ের আমেজ কাটতে না কাটতেই রাজকুমার রাও ঘোষণা করলেন তার পরবর্তী সিনেমার নাম। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের একাংশের ধারণা বলিউডের ধোনি সুশান্ত সিং রাজপুতের জায়গা এবার দখল করবেন রাজকুমার রাও।

কারাণ জোহার প্রযোজিত এবং ‘গুঞ্জন সাক্সেনা’ খ্যাত পরিচালক শরণ শর্মা পরিচালিত পরবর্তী ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে ‘রুহি’ খ্যাত জুটি রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরকে দেখা যাবে। ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে নেটবাসীদের মধ্যে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে এই ‘রুহি’ খ্যাত জুটিকেই। এই খবর ছড়িয়ে যাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।

তবে সিনেমা কিংবা ক্রিকেটভক্তদের একাংশের মনে সংশয় দানা বেঁধেছে। তাদের মনে প্রশ্ন জেগেছে, তবে এবার মাহির চরিত্রে সুশান্ত সিং রাজপুতের জায়গা কি নিতে চলেছেন রাজ কুমার রাও? এই নিয়ে অভিনেতাকেও প্রশ্ন করা হয়েছে।

আরও পড়ুন: নাসিরুদ্দিন শাহ নয়, Fake account টুইটার কাঁপাচ্ছে

তবে পরিচালক ও প্রযোজকের পাশাপাশি অভিনেতাও মুখে কুলুপ এঁটেছেন। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির গল্প ঠিক কি হতে চলেছে তা জানার জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যেই প্রযোজক জানিয়েছেন এই ছবি দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন ২০২২-এর ৭ই অক্টোবর।

ক্রিকেটের সাথে বলিউডের সম্পর্ক দীর্ঘদিনের। এর আগেও একাধিক ক্রিকেটের প্রেক্ষাপটে ছবি হয়েছে বলিউডে। ভবিষ্যতেও হবে। তবে সম্প্রতি আসন্ন ছবি ‘মিস্টার এন্ড মিসেস মাহি’তে রাজকুমার রাওয়ের চরিত্র এবং ছবির গল্প নিয়ে জল্পনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ছবিটি মুক্তি পাওয়া না পর্যন্ত এই জল্পনার শেষ হবে না তা স্পষ্ট।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment