Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

‘মিঠাই’এর জন্মদিনে বৌয়ের হাতের কেক খেল সিদ্ধার্থ! অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন মিথ্যা এবং সিদ্ধার্থের কেমিস্ট্রির দারুন জমজমাট, মিঠাই এর ১ বছর পূর্তি সেলিব্রেশনে সেটেই মারপিট করতে দেখা গেল দুজনকে, ভাইরাল ভিডিও

‘মিঠাই’এর জন্মদিনে বৌয়ের হাতের কেক খেল সিদ্ধার্থ! অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন মিথ্যা এবং সিদ্ধার্থের কেমিস্ট্রির দারুন জমজমাট, মিঠাই এর ১ বছর পূর্তি সেলিব্রেশনে সেটেই মারপিট করতে দেখা গেল দুজনকে, ভাইরাল ভিডিও

দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল মিঠে পরিবার হাসি মজা খুনসুটি সবকিছু মিলিয়ে যেন চোখের নিমেষে কেটে গেল একটা বছর। আর এক বছর পূর্তি ঘিরেই মিঠাই পরিবারে চলল দারুন সেলিব্রেশন। শুটিং এর পাশাপাশি জমজমাট আয়োজন হয়েছিল সেলিব্রেশনের। ছিল কেক কাটিং পর্ব। মিঠাই পরিবারের সদস্যের জন্য তো বটেই মিঠাই ভক্তদের জন্য এই দিনটি খুব স্পেশাল।

এই মুহূর্তে বাংলা টেলিভিশন পর্দায় সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই সমস্ত চ্যানেলের ধারাবাহিক গুলিকে টপকে দীর্ঘ এক বছর ধরে মিঠাই বেঙ্গল টপার, টিআরপি তালিকায় নিজের প্রথম স্থান ধরে রেখেছে প্রথম দিন থেকেই। প্রতিদিন সন্ধ্যা আটটা বাজলে টিভির সামনে হাজির হন সকলেই সপরিবারে এই ধারাবাহিক দেখেন সকলে পারিবারিক গল্প ঘিরেই চলে মিঠাই এর গল্প।

সামনেই আসতে চলেছে মিঠাইয়ের গল্পে দারুন টুইস্ট। মিঠাই তো সিদ্ধার্থের প্রেমে হাবুডুবু খাচ্ছে তা স্পষ্ট কিন্তু ঐদিকে উচ্ছেবাবু ও যে মনে মনে মিঠাই কে ভালোবাসে তা এখনো বুঝতে পারেনি। এবারে সেই টুইস্ট নিয়েই হাজির হবে মিঠাই। সমস্ত কিছু সামলে বিরাট সেলিব্রেশনে মেতে উঠল আদৃত এবং সৌমিতৃষারা। সম্প্রতি মিঠাই এর একটি ফ্যান পেজ থেকে সেটের একটি দারুণ মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে লেখা আছে রীতিমত মারপিট করছে মিঠাই এবং সিদ্ধার্থ। ছবি দেখে তো মিঠাই ভক্তরা দারুন খুশি। আসলেই মিঠাই এবং সিদ্ধার্থ কে একসঙ্গে দেখতে দর্শকেরা খুব ভালবাসেন। সেটা অনস্ক্রীন ও অফস্ক্রীন ছবি দেখে দারুণ খুশি কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: Shah Rukh Khan: মারাঠি ছবির পাশে দাঁড়াতে ৪২ লাখ টাকার মাশুল মকুব শাহরুখের, বক্স অফিসে ৮০ কোটির ইতিহাস তৈরি করল ‘দেউল বন্ধ ২’

সেটেই চলল কেক কাটা, সেলিব্রেশন সবকিছু। সকলেই করোনা বিধি মেনে মুখে মাস্ক পরে উৎসবে মেতে উঠেছিল। কেক কেটে মিঠাই সিদ্ধার্থ কে খাইয়ে দিলো সেই ছবিও দেখতে পেয়েছি আমরা। এছাড়াও অভিনেত্রী সৌমিতৃষা নিজের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রী ব্লগ ভিডিও শেয়ার করে নিয়েছে সকলের সঙ্গে। সকলেই সেই ভিডিও দারুণ পছন্দ করেছে সকলেই। এক বছরের পূর্তিতে মিঠাই এর পুরো পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment