Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

পুরুষ অনুগামীদের মন ভেঙে ‘কাছের প্রিয় মানুষ’ কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ‘মৌ বৌদি’ ওরফে অভিনেত্রী মনামী ঘোষ!

পুরুষ অনুগামীদের মন ভেঙে ‘কাছের প্রিয় মানুষ’ কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ‘মৌ বৌদি’ ওরফে অভিনেত্রী মনামী ঘোষ!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ সম্প্রতি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে নেটিজেনদের মন আরো একবার জয় করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় তিনি। কাজের ফাঁকে ফাঁকে সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে হামেশাই ব্যক্তিগত নানান মুহূর্তের ছবি শেয়ার করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। পাশাপাশি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তার পুরুষ অনুগামীর সংখ্যাও। কিন্তু এবার নিজের কাছের মানুষকে প্রকাশ্যে এনে সেই অনুগামীদেরই হৃদয় ভাঙলেন সকলের প্রিয় মৌ বৌদি ওরফে অভিনেত্রী মনামী ঘোষ।

এদিন সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তির সঙ্গে ফটো পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী। পাশাপাশি সেই ব্যক্তি তার কতটা কাছের সে কথাও বলতে দেখা যায় অভিনেত্রীকে। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি।

এরপরই অনুগামীরা প্রশ্ন তুলতে থাকেন যে ছবিতে অভিনেত্রীর সঙ্গে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি কে।বলাই বাহুল্য মনামী এখনো প্রকাশ্যে সে কথা না জানালেও অনুগামীদের বুঝতে অসুবিধা হয়নি যে ছবির ব্যক্তির সঙ্গে অভিনেত্রীর নিশ্চয়ই কোন স্পেশাল সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: রাইফেল দিয়ে ভেঙে দিয়েছিলেন ডোনা গাঙ্গুলীর বাড়ির কাঁচ! ‘দাদাগিরি’র মঞ্চে নিজের পুরোনো কাণ্ডের কথা স্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী, ভাইরাল ভিডিও

এরপরই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে নিজেদের হতাশার কথা জানাতে থাকেন অভিনেত্রীর পুরুষ অনুগামীরা। কারণ তাদের প্রিয় মৌ বৌদি অন্য কারো সঙ্গে ফটো পোস্ট করে তাদের ধোঁকা দিয়েছেন, এমনটাই মতামত তাদের। তবে গোটা বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানান নি মনামী নিজে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment