Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

চলতি বছরের শুরু থেকেই টলিউডে আরেক নক্ষত্রপতন ঘটেছে, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর মৃত্যুর পর কেউ খোঁজ নেয় না, আত্মীয়-স্বজনেরা তো মুখ ফিরিয়ে নিয়েছে! অভিযোগ প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তার

চলতি বছরের শুরু থেকেই টলিউডে আরেক নক্ষত্রপতন ঘটেছে, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর মৃত্যুর পর কেউ খোঁজ নেয় না, আত্মীয়-স্বজনেরা তো মুখ ফিরিয়ে নিয়েছে! অভিযোগ প্রয়াত অভিনেতার  স্ত্রী সংযুক্তার

চলতি বছরের শুরু থেকেই টলিউডে আরেক নক্ষত্রপতন ঘটেছে। গত ২৪ শে মার্চ আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি। বর্তমানে মেয়ে ডলকে নিয়েই জীবন কাটাচ্ছেন তার স্ত্রী সংযুক্তা। যদিও সংযুক্তা মনে করেন অভিষেক সবসময় তাদের সাথে রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের বর্তমান জীবনের কিছু কথা জানান প্রয়াত অভিনেতার স্ত্রী।

সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় কাছের মানুষরা কি আগের মতো খোঁজ নিচ্ছে? তাতে অভিষেক-পত্নী জানান, ‘কেউই খোঁজ নেয় না’। পাশে বসে মাথা পাশে বসে মাকে সমর্থন করে মেয়ে। এছাড়াও সংযুক্তা দেবী জানান ‘এটা খুব একটা গুরুত্ব পায় না আমার কাছে। তোমরা আমায় দেখছই। আর আমার বেসটা মুম্বইতে। ওখানে সবাই খুব স্বতন্ত্র জীবন কাটায়। তাই ওটার অভ্যেস আছে। আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে শুরু করে একাধিক ব্যাঙ্কে কাজ করেছি। কাজের সূত্রে আমার অভ্যেসও আছে টিম লিড করার, সবাইকে পথ দেখানোর। তাই জীবন যখন আমাকে এখানে নিয়ে এল সামলে নিতে সমস্যা হয়নি।’

তিনি আরো বলেন ‘দিনের শেষে তুমি কী করে জিনিসটা চালাচ্ছ। সঠিক পথে থাকাটা দরকার। সৎ থাকো, সঠিকভাবে চলো, তাহলেই সব ঠিক থাকবে। কে যোগাযোগ করল কি করল না তা সত্যি গুরুত্ব পায় না। আমার এখন সব উদ্দেশ্য হচ্ছে ডলকে দাঁড় করানো। আমি তো বলি তুই ভালো ভাবে দাঁড়িয়ে যা, তারপর আমি ওকে যোগ দেব। তবে ডলুমা যতক্ষণ না বড় হবে কোথাও যাচ্ছি না।’

আরও পড়ুন: যে কোনও মডেলের চেয়ে কোনও অংশে কম নন, ভাইরাল প্রসেনজিৎ কন্যা প্রেরণার ছবি

উল্লেখ্য পুজোর কটা দিন মেয়েকে নিয়ে কলকাতা থেকে দূরেই গিয়েছিলেন সংযুক্তা। কলকাতাতে অভিষেকের পূজোর অনেক স্মৃতি রয়েছে আর স্মৃতিগুলো মনে করলে কষ্টে বুক ফেটে যায়। তার কারনে মেয়েকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছিলেন কলকাতা শহর থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment