Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
7 July 2026

নিজের দেশ ভারতে নয়, ভালো সুবিধা দিতে বিদেশেই বড় করবেন মেয়ে কে! ১৫১ কোটির কেনা বাড়িতে মেয়েকে বড়ো করে তুলবেন সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া

নিজের দেশ ভারতে নয়, ভালো সুবিধা দিতে বিদেশেই বড় করবেন মেয়ে কে! ১৫১ কোটির কেনা বাড়িতে মেয়েকে বড়ো করে তুলবেন সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড হোক বা হলিউড প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি এখন বিশ্বজোড়া। বাবা-মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। মা হওয়ার খবর শেয়ার করে তার ভক্তদের বছরের সবচেয়ে বড় উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা। শুক্রবার মধ্যরাতেই সকলকে এই সুখবর নিজে জানালেন তিনি। সারোগেসির মাধ্যমে তাদের ছোট্ট অতিথিকে স্বাগত জানিয়েছেন নিক এবং প্রিয়াঙ্কা। এক ফুটফুটে কন্যা সন্তান এসেছে তাদের ঘর আলো করে। এর আগে বলিউডের অনেক দম্পতিও সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন। প্রীতি জিনতা, শিল্পা শেঠি, করণ জোহর, একতা কাপুর, শাহরুখ খান, আমির খান, তুষার কাপুরের মতো অনেক বলিউড তারকা এই তালিকায় রয়েছেন।

নির্দিষ্ট নিয়ম মতোই ১২ সপ্তাহ আগে ভূমিষ্ট হয়েছে তাদের সন্তান। এতদিন পর্যন্ত এই খবর কেউই জানতে পারেননি। লাতিন আমেরিকার শহরতলীতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে নিক এবং প্রিয়াঙ্কার কন্যা সন্তান। খবরটি জানাজানি হওয়ার পর বলিউডের সমস্ত তারকারা দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন। ২০১৮ সালে যোধপুরে বিলাসবহুল মহলে নিক এবং প্রিয়াঙ্কা সাতপাকে বাঁধা পড়েন। নিজের বয়সের চেয়ে ১০ বছরের ছোট জীবনসঙ্গী নির্বাচন করেছিলেন বলিউড ডিভা। বিয়ের প্রায় সাড়ে ৩ বছর পর এই সুখবর সকলকে শোনালেন দুজনে।

আরও পড়ুন: ‘নোংরামো ছাড়া আর কিছুই নয় এইসব’, ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নেচে আবারো ট্রোলের মুখোমুখি পর্দার ‘ঝিলিক’ তিথি বসু, ভাইরাল ভিডিও

নিক এবং প্রিয়াঙ্কার সদ্যোজাত সন্তান বেড়ে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের তাদের নিজস্ব বিলাসবহুল বাড়িতে। বর্তমানে দেশ ছেড়ে বিদেশেই পুরোপুরি থাকেন তারা। নিকের এই বাড়িতে রয়েছে বিশেষ সুযোগ সুবিধা যার কারণে ওই বাড়িতেই নিজের সন্তানকে নিয়ে থাকবেন তারা। প্রায় ৩ একর জমিতে এই বিলাসবহুল বাড়ি দাড়িয়ে রয়েছে। বাড়ির ভিতরেই রয়েছে সুইমিং পুল, বাস্কেট বল খেলার জায়গা, এই বাড়িতে রয়েছে ৭ টি বেড রুম এবং ১১ টি বাথরুম। বিলাসবহুল এই বাড়িটির মোট মূল্য ১৫১ কোটি টাকা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment