Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

KK-র মৃত্যুতে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন, এবার খুনেরও হুমকি পেলেন রূপঙ্কর 

KK-র মৃত্যুতে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন, এবার খুনেরও হুমকি পেলেন রূপঙ্কর 

কেকে’র কলকাতায় অনুষ্ঠান নিয়ে সোমবার কিছু মন্তব্য করেছিলেন গায়ক রূপঙ্কর বাগচী। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর মধ্যেই মঙ্গলবার কলকাতায় কেকে’র হঠাৎ মৃত্যুতে অনুরাগীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন রূপঙ্কর। মঙ্গলবার রাতের পর থেকে রূপঙ্করকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেট পাড়ায়। এসবের মধ্যেই খুনেরও হুমকি পেলেন গায়ক ও তাঁর স্ত্রী। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বুধবারই টালা থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি। 

মঙ্গলবার রাতে উড়িষ্যা থেকে ফিরেছেন রূপঙ্কর। কেকে’র মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে তিনি জানান, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার মাঝরাত থেকেই রূপঙ্করের ফোনে বেশ কয়েকটি নাম্বার দিয়ে হুমকি ফোন আসে। খুনের হুমকির জেরে রীতিমতো আতঙ্কিত তাঁরা। ব্যক্তিগত দেহরক্ষীও রাখতে বাধ্য হয়েছেন বলে জানান রূপঙ্করের স্ত্রী। 

ইতিমধ্যেই টালা থানার পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। রূপঙ্করের বাড়িতেও তদন্তকারীরা গিয়েছেন বলে খবর। যে নাম্বারগুলি থেকে ফোন এসেছিল সেগুলো খতিয়ে দেখে ফোনের আসল মালিকদের খোঁজ শুরু হয়েছে। 

আরও পড়ুন: ফের ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষার ভট্টাচার্য, শুনুন কী বললেন?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal