এবার করোনা সংক্রমিত হলেন বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখার্জি। সর্দি, কাশি সহ শরীরিক দুর্বলতা ছিল তাঁর। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করায় রিপোর্ট পজেটিভ আসে।
লেখক জানান, গত ২ জানুয়ারি মালদা বই মেলায় উদ্বোধন করতে গিয়েছিলেন শীর্ষেন্দু। সেখান থেকে ফিরেই সর্দি, কাশি হয় তাঁর। সোমবার কোভিড টেস্ট করান তিনি। মঙ্গলবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে। আপাতত বাড়িতেই আইসলেশনে আছেন তিনি। তাঁর জ্বর না থাকলেও শারীরিক দুর্বলতা রয়েছে।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছেন সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। সংবাদ সংস্থা সূত্রে খবর, বর্তমানে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: প্রাণভয়ের আশঙ্কার কথা জানিয়ে নারকেলডাঙা থানায় হাজিরা দিলেন না নুপূর শর্মা
রাজ্যে সংক্রমণের হার চিন্তায় ফেলেছে চিকিৎসক মহলকে। অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব কেউ রেহাই পাচ্ছে না এই মারণ ভাইরাস থেকে। এই আবহে প্রবীণ সাহিত্যিকের করোনা সংক্রমিত হওয়ার খবর উদ্বেগ বাড়িয়েছে লেখক, পাঠকদের মধ্যে।




