একসময় স্টার জলসার পর্দায় তার ‘মা’ ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন বাংলা সিরিয়ালের দর্শকরা। এরপর কেটে গিয়েছে বেশ খানিকটা সময়। মা সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক এখন কলেজ ছাত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় তিনি। মাঝেমধ্যেই বিভিন্ন রকম ডান্স ভিডিও অনুগামীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিতে দেখা যায় তাকে। কিন্তু এবার তেমনই একটি ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হলো অভিনেত্রী তিথি বসুকে।
প্রসঙ্গত এর আগেও নিজের ভারী শারীরিক গঠন নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাকে। এরপর বেশ কসরত করে অনেকখানি ওজন কমিয়ে ফেলেছেন তিনি। এদিন নিজের বাড়ির ছাদে হলুদ ক্রপ টপ এবং হট প্যান্ট পরে একটি ডান্স ভিডিও শুট করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাকে। এরপর তার অনুগামীরা তার লাস্যময়ী নাচ দেখে মুগ্ধ হলেও নেটিজেনদের একাংশ বেশ কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তার উদ্দেশ্যে।
প্রসঙ্গত ‘মা’ ধারাবাহিকে কাজ শেষ হওয়ার পর বাংলাদেশের বেশকিছু টেলিফিল্ম এবং অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেছিলেন অভিনেত্রী তিথি বসু। সম্প্রতি তিনি জানিয়েছেন টলিউডে ফের অভিনয়ে ফিরতে চান তিনি। কিন্তু তার মধ্যেই সোশ্যাল মিডিয়ার ট্রোল যেন তার পিছু ছাড়ছে না। অভিনেত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন এই সমস্ত কটাক্ষ এবং সমালোচনায় পাত্তা দিতে তিনি নারাজ।
আরও পড়ুন: এবার দেবলীনার সঙ্গে ডিসেম্বরেই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন উত্তম কুমারের নাতি গৌরব
View this post on Instagram




