Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

” সোনাক্ষী আমার সব থেকে ভালো বন্ধু”, প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা কে সকলের সামনে শুধুমাত্র নিজের বন্ধুর তকমা দিলেন অভিনেতা জাহির

” সোনাক্ষী আমার সব থেকে ভালো বন্ধু”, প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা কে সকলের সামনে শুধুমাত্র নিজের বন্ধুর তকমা দিলেন অভিনেতা জাহির

বলিউডের প্রথম শ্রেণীর অভিনেত্রী হলেন সোনাক্ষী সিনহা। অভিনেতা শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে তিনি। বেশ কিছুদিন ধরে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে তার এবং বলিউডের সদ্য আসা অভিনেতা জাহিরের প্রেমের গুঞ্জন। সেই প্রেম নাকি বিয়ের মন্ডপ পর্যন্ত গড়িয়েছে এমনটাই আপাতত শোনা যাচ্ছে। বেশ কয়েক মাস ধরেই নাকি দুজনে সকলের চোখের আড়ালে জুটিয়ে প্রেম করছেন। তবে এই খবর কতটা সত্যি তা আজ পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যে সোনাক্ষী সিনহার সঙ্গে ‘ডবল এক্সেল’ ছবিতে কাজ করেছেন জাহির। সেই ছবি থেকে দুজনের আলাপ। সেখান থেকেই বন্ধুত্ব, একে অপরকে নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেন দুজনে।

যদিও বলিউডে তাদের প্রেমের গুঞ্জন বেশ জড়ালো। কিন্তু জাহির বরাবরই এই গুঞ্জন কে উড়িয়ে দিয়েছেন। বরাবরই সোনাক্ষী সিনহা কে নিজের ভালো বন্ধু হিসেবে বলেছেন জাহির। তিনি বলেছেন আমার কাছে বন্ধু মানে বন্ধুই। এর বাইরে অন্য কিছু নয়। জাহির বলেছেন ‘পুরো গুঞ্জনটাই নিছক একটি প্র্যাঙ্ক থেকে শুরু হয়। সোনাক্ষী আর আমার মধ্যে নিছক বন্ধুত্বের সম্পর্ক। ও আমার সব চেয়ে প্রিয় বন্ধু।’

তবে দুজনকে মাঝেমধ্যে একসঙ্গে বহুবার দেখা যায়। বিভিন্ন খুনসুটির মুহূর্ত তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। তবে কি দুজনে শুধুই মাত্র বন্ধু নাকি অন্য কোন সম্পর্ক রয়েছে তাদের মধ্যে? তাদের বন্ধুত্বের রসায়ন দেখে সত্যিই বোঝা উপায় নেই যে তারা শুধুমাত্র বন্ধু।

আরও পড়ুন: স্টার জলসার সাথে যুক্ত না হয়েই জলসার বিশেষ অনুষ্ঠান মহিষাসুরমর্দিনীতে একটি বিশিষ্ট চরিত্রে কাজ পেয়ে গেল তিয়াসা! নেটিজেনদের একাংশের প্রশ্ন তবে পিহু কোথায়? তাঁকে কি কাজ দেওয়া হবে না?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment