Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

বড় পর্দায় আচমকা উধাও‌ হয়ে ছোট পর্দায় ফিরে এলেন পুরনো দিনের জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী! তার পুরনো ঝাঁঝালো অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা!

বড় পর্দায় আচমকা উধাও‌ হয়ে ছোট পর্দায় ফিরে এলেন পুরনো দিনের জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী! তার পুরনো ঝাঁঝালো অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা!

বড়পর্দায় দাপটের সঙ্গে কাজ করা অভিনেতা অভিনেত্রীরা একসময় বড় পর্দাতে ব্রাত্য হয়ে পড়েন তখন তাদের অভিনয়কে ভালোবেসে ছোট পর্দায় ফিরে আসতে হয়। অনেকে আসেন টাকার জন্য অনেকে আসেন শুধু অভিনয়কে ভালোবেসেই। অভিনয়কে ভালোবেসেই দেবশ্রী রায় দীর্ঘদিন পর আবার ছোট পর্দায় ফিরে এসেছিলেন। একটা সময় ছিল যখন মানুষ সিরিয়াল থেকে সিনেমায় যেত কিন্তু বর্তমানে যুগটা পরিবর্তন হয়ে গেছে। এখন সিনেমা থেকে মানুষ সিরিয়ালে আসে। চিরদিনই তুমি যে আমার টু, পরিনীতাতে অভিনয় করা আদৃত রায় বড় পর্দার থেকে ছোট পর্দার উচ্ছে বাবু চরিত্রেই বেশি জনপ্রিয়।

ঠিক এইরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনালী চক্রবর্তী যিনি এক সময় বড় পর্দায় দাপটের সাথে অভিনয় করে গিয়েছেন। টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম হিট সিনেমা হারজিত ছবিতে তিনি হয়েছিলেন রচনা ব্যানার্জীর সৎ মা, এই চরিত্র তিনি তার অভিনয় গুণে জীবন্ত করে দিয়েছিলেন। পরবর্তীকালে বন্ধন ছবিতেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছি আমরা। এছাড়া তিনি ব্যক্তিগত জীবনে শঙ্কর চক্রবর্তীর স্ত্রী যে কারণে তার একটা আলাদা পরিচিতি রয়েছে।

দীর্ঘদিন পর এই সোনালী চক্রবর্তীকে আবার অভিনয় দেখা গেল তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায় ফিরে এসেছেন তিনি। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ তে বর্তমানে সোনালী চক্রবর্তীকে দেখা যাচ্ছে খড়ির জেঠিমা রূপে। তার লুকটাও বেশ অন্যরকম। বিধবার পোশাকে তিনি হাজির হয়েছেন এই ধারাবাহিকে। স্টার জলসা জনপ্রিয় এই ধারাবাহিক সোনালী চক্রবর্তীকে দেখে স্বাভাবিকভাবে খুশি হয়ে গিয়েছেন পুরনো দিনের মানুষরা এবং একই সাথে সোনালী চক্রবর্তীর দর্শকরা। দক্ষ এই অভিনেত্রীর অভিনয়গুণে গাঁটছড়া যে আরো জনপ্রিয় হয়ে উঠবে ভবিষ্যতে সে কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন: আরজি কর আন্দোলনের সময় স্বাস্থ্যসাথীর টাকা নয়ছয় হয়েছে, কড়া ব্যবস্থা নেবে রাজ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story