Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

অসহায় মানুষকে সাহায্য করুন, শিবরাত্রির ছবি না পাঠিয়ে, বার্তা সোনু সুদের

অসহায় মানুষকে সাহায্য করুন, শিবরাত্রির ছবি না পাঠিয়ে, বার্তা সোনু সুদের

শিবরাত্রির ছবি শেয়ার করে নয়, অসহায় মানুষকে সাহায্য করুন। শিবরাত্রির দিন টুইটারে সোনু সুদ এমনই বার্তা দিলেন ভক্তদের।

বৃহস্পতিবার অর্থাৎ শিবরাত্রির দিন নিজের টুইটার হ্যান্ডেলে ভক্তদের শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। সেই টুইটে লেখেন, “শিব ঠাকুরের ছবি না পাঠিয়ে অসহায় মানুষকে সাহায্য করতে এগিয়ে আসুন।” সোনুর টুইট ভক্ত মহলে আসা মাত্রই সমর্থনের সুর চড়ান ভক্তরা।

লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই বলিউড অভিনেতা। সম্প্রতি উত্তরাখণ্ডে হিমাবাহ ভেঙে প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় বহু পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে প্রথম অভিনয়, জনপ্রিয় মডেল-অভিনেত্রী বৌদ্ধ ভিক্ষুনি এখন গ্যালটেন সামটেনের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment