Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ যোগ দিলেন বিজেপিতে

সৌমিত্র খাঁর দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল

তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ যোগ দিলেন বিজেপিতে

রাজ্য রাজনীতিতে বড় চমক দিল বিজেপি। তৃণমূলের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ যোগ দিলেন বিজেপিতে। মুকুল রায়ের হাত ধরে বাঁকুড়ার সৌমিত্র খাঁ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কয়েক বছর আগে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ২০১৪ লোকসভা নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে প্রার্থী করেন। এবার সেই মুকুল রায়ের ঘনিষ্ঠ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
তৃণমূল ছাড়ার আগে সৌমিত্র খাঁ মন্তব্য করেন, রাজ্যে পুলিশ রাজ কায়েম হয়েছে। তার প্রতিবাদেই তিনি দল ছাড়ছেন। গত কয়েক মাস ধরেই সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়ে তৃণমূল নেতৃত্বের কাছে। যার জেরে সম্প্রতি দলীয় বৈঠকে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সতর্কও করেন। অবশেষে সৌমিত্র খাঁ দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

আরও পড়ুন: আজ সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি, সকাল থেকে বেলুড় মঠে উপচে পড়ছে ভক্তদের ভিড়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal