Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 June 2026

বিদেশের মাটিতে একসঙ্গে ধরা দিলেন সৌরভ-ডোনার জুটি! স্ত্রীয়ের সাথে কলকাতার মহারাজের ছবি দেখে মুগ্ধ দাদার ভক্তরা

বিদেশের মাটিতে একসঙ্গে ধরা দিলেন সৌরভ-ডোনার জুটি! স্ত্রীয়ের সাথে কলকাতার মহারাজের ছবি দেখে মুগ্ধ দাদার ভক্তরা

এই মুহূর্তে জি বাংলার ‘দাদাগিরি’ এ বছরের মতো সম্প্রচার শেষ হয়ে গিয়েছে। ফলস্বরূপ টিভির পর্দার কাজ থেকে মুক্তি পেয়েছেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দৌলতে নেটিজেনদের অনেকেই জানেন বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন কলকাতার মহারাজের মেয়ে সানা গাঙ্গুলী। তবে তাকে ছেড়ে এ দেশে একা থাকতে সৌরভ গাঙ্গুলী যে পছন্দ করেন না সে কথা একাধিক সাক্ষাৎকার ইতিমধ্যেই তিনি জানিয়েছেন।

যে কারণে মাঝেমধ্যেই মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায় স্ত্রী ডোনা গাঙ্গুলীকে। তবে এবার ওয়েস্টমিনিস্টারে একসঙ্গে ধরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী ডোনা। বলাই বাহুল্য প্রিয় জুটিকে একসঙ্গে দেখে এদিন দারুন খুশি হয়েছেন তাদের অনুগামীরা। তবে তার পাশাপাশি ‘দাদাগিরি’ শেষ হয়ে যাওয়ার জন্য তারা যে সৌরভকে নিয়মিত ছোটপর্দায় দেখতে পাচ্ছেন না সে কারণে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে অনুগামীদের অনেককেই।

প্রসঙ্গত কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে বিদেশের মাটিতে জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলীকে। সে সময় অনুগামীদের পাঠানোর শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছিল নেট দুনিয়া, এদিন আরও একবার সৌরভ এবং ডোনাকে একসঙ্গে দেখে ভালোবাসা পাঠিয়েছেন ভক্তদের একটি বড় অংশ। এবং এরকম ছবি আরো দেখার আবদার করতে দেখা গিয়েছে তাদের।

আরও পড়ুন: ‘আমার বন্ধুরা যশের থেকে আমাকে দূরে থাকতে বলেছিল’! এই প্রথমবার সাক্ষাৎকারে মুখ খুললেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত! সামনে এল নানান অজানা তথ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment