Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘দাদাগিরি’র মঞ্চে এবার কাঁধ বেঁকিয়ে ‘পুষ্পা’র গানে নাচলেন সৌরভ গাঙ্গুলী! সৌরভের নাচের প্রতিভা দেখে মুগ্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও

‘দাদাগিরি’র মঞ্চে এবার কাঁধ বেঁকিয়ে ‘পুষ্পা’র গানে নাচলেন সৌরভ গাঙ্গুলী! সৌরভের নাচের প্রতিভা দেখে মুগ্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘দাদাগিরি’। যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এই শোতে যোগদান করার জন্য সারাবাংলা থেকে প্রতিযোগীরা এসে থাকেন দাদাগিরির মঞ্চে। পাশাপাশি বেশ কিছু বিশেষ পর্বে হাজির হয় খুদে বাচ্চারাও। এবার তেমনই একটি পর্বে ছোট প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে মজা করতে দেখা গেল সঞ্চালক সৌরভ গাঙ্গুলীকে।

পাশাপাশি জনপ্রিয় তেলেগু সিনেমা ‘পুষ্পা’র গানে নাচ করে সবাইকে চমকে দিলেন কলকাতার মহারাজ। প্রসঙ্গত এদিন দাদাগিরির মঞ্চে উপস্থিত এক প্রতিযোগী ‘পুষ্পা’ সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে নকল করছিল। এরপরেই ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় গান ‘শ্রীভল্লি’তে তাল মেলাতে দেখা যায় তাকে। তার সঙ্গে একসময় যোগদান করেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলিও।

বলাই বাহুল্য হুবহু আল্লু অর্জুন এর স্টেপ নকল করে সকলকে চমকে দিয়েছেন সকলের প্রিয় দাদা। যা দেখার পর নেটিজেনরা জানাচ্ছেন সৌরভ গাঙ্গুলী ক্রিকেট খেলার পাশাপাশি এত ভালো নাচতেও পারেন সে কথা সকলের অজানা ছিল। প্রসঙ্গত সম্প্রতি জানা গেছে খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘দাদাগিরি’। তবে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন সিজনে নতুন ভাবে আবারো ‘দাদাগিরি’ নিয়ে জি বাংলার পর্দায় ফিরতে দেখা যাবে সঞ্চালক সৌরভ গাঙ্গুলীকে।

আরও পড়ুন: ‘যে ইন্ডাস্ট্রি এত দিচ্ছে, তারই বদনাম করে আজকালকার হিরোরা’! এবার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ইন্ডাস্ট্রিকে যখন কেউ ছেড়ে কথা বলে না তাদের একহাত নিয়েছেন জয়জিৎ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment