Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘যে ইন্ডাস্ট্রি এত দিচ্ছে, তারই বদনাম করে আজকালকার হিরোরা’! এবার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ইন্ডাস্ট্রিকে যখন কেউ ছেড়ে কথা বলে না তাদের একহাত নিয়েছেন জয়জিৎ

‘যে ইন্ডাস্ট্রি এত দিচ্ছে, তারই বদনাম করে আজকালকার হিরোরা’! এবার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, ইন্ডাস্ট্রিকে যখন কেউ ছেড়ে কথা বলে না তাদের একহাত নিয়েছেন জয়জিৎ

এই মুহূর্তে টলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা হলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড় পর্দা সবক্ষেত্রেই অবাধ বিচরণ তার। তবে আজকের এই সাফল্য মোটেও একদিনে পাননি অভিনেতা। বরং প্রচুর লড়াই করে আজকের এই জায়গা লাভ করতে পেরেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ইতিমধ্যেই জিতে নিয়েছেন বাংলা ‘বিগ বসে’র সেরার শিরোপা। তবে এবার টলিউডের একশ্রেণীর অভিনেতা বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল তাকে এবং নানান বিস্ফোরক মন্তব্য করে ইতিমধ্যেই বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিনেতা জানিয়েছেন শুরুর দিকে তাকে যে স্ট্রাগল করতে হয়েছে তা তিনি মনে করেন ভাগ্যের চাকা ঘোরানোর জন্য সকলেরই করা উচিত। কিন্তু তার পাশাপাশি তিনি জানান যে টলিউড ইন্ডাস্ট্রি সবাইকে এত দিচ্ছে সেই ইন্ডাস্ট্রিরই বদনাম করে থাকেন একশ্রেণীর নায়করা। যদিও তিনি কারোর নাম নেননি তবে মন্তব্য করেছেন কিছু হিরো রয়েছেন যারা ঘুরে বেড়ান প্যান্টে হিরো শব্দটি লিখে। আবার ফোন ধরলেও নামের আগে হিরো শব্দটি ব্যবহার করেন।তারাই ইন্ডাস্ট্রির বদনাম করছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন জয়জিৎ।

তবে সকলেই যখন ইন্ডাস্ট্রির বদনাম করছে তখন স্রোতের বিপরীতে গিয়ে অভিনেতা জানিয়েছেন টলিউড তাকে অনেক কিছু দিয়েছে। ফলাফল হিসেবে প্রথম সারির সমস্ত পরিচালক থেকে অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলতে সক্ষম হয়েছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।