আচমকাই BCCI সভাপতি পদ থেকে ইস্তফা ঘোষণা সৌরভ গাঙ্গুলির। মহারাজের হঠাৎ ইস্তফা ঘিরে নানান আলোচনা শুরু হয়েছে। জল্পনা বাড়িয়ে ট্যুইটে সৌরভ লিখেছেন, ৩০ বছরে এসে দাঁড়িয়েছে তাঁর ক্রিকেট কেরিয়ার। আজকে আমি যে জায়গায় এসে পৌঁছেছি, তাতে অনেক মানুষের অবদান রয়েছে। সেই সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, নতুন ইনিংস শুরু করতে চাই। যেখানে মানুষের ভালোর জন্য কিছু করতে পারবো। সৌরভের এই মন্তব্যকে ঘিরেই নানান কৌতহলের জন্ম হয়েছে। এখন দেখার ভবিষৎ-এ কোন ভূমিকায় দেখা যায় ‘দাদা’কে।
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022
আরও পড়ুন: লক্ষ্মীবারেই রাজ্যের প্রায় ১ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মী ভাণ্ডারের টাকা




