Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

নতুন অ্যাসাইনমেন্টে বিদেশ সফরে সৌরভ গাঙ্গুলি, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ফের মেয়ে সানার কাছে ‘ট্রোলড’

ফের সৌরভ-সানার সোশ্যাল মিডিয়ার পোস্ট ভাইরাল, সানার সেন্স অফ হিউমারের তারিফ নেটিজেনদের

নতুন অ্যাসাইনমেন্টে বিদেশ সফরে সৌরভ গাঙ্গুলি, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ফের মেয়ে সানার কাছে ‘ট্রোলড’

সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে প্রায়ই খুনসুটি করে থাকেন সৌরভ-কন্যা সানা। যা বরাবরই উপভোগ করেন নেটিজেনরা। ফের বাবার ছবিতে কমেন্ট করে সেই খুনসুটির মেজাজ বজায় রাখলেন সানা গাঙ্গুলি।
গত ৫ তারিখ বিমানে বসে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন বিসিসিআই-র প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ক্যাপশনে লেখেন ‘অ্যানাদার ডেস্টিনেশন’ (আর এক গন্তব্য)। ছবিটি প্রায় ১৫ লক্ষ ইনস্টা ইউজার ‘লাইক করেছেন। ‘দাদা’-কে অভিনন্দন জানিয়ে কমেন্ট হয়েছে ৬০০-র বেশি। তবে এর মধ্যে সবচেয়ে মজার যে কমেন্টটি জ্বলজ্বল করছে, সেটি সানার। বাবার ছবির ক্যাপশনের প্রতিক্রিয়ায় সানা লিখেছেন, সেই সব গন্তব্য, যেখানে আমাকে ছাড়া যেতে তুমি সবচেয়ে বেশি খুশি হও। এরপর মজার ছলে কয়েকটি ইমোজি পোস্ট করেন সানা। মুহূর্তের মধ্যে সানার এই কমেন্টটি ভাইরাল হয়ে যায়। সানার ‘সেন্স অফ হিউমার’ আর বাবা-মেয়ের খুনসুটির প্রশংসা করছেন নেটিজেনরা। সানার কমেন্টের উত্তরে সৌরভ কোনও প্রতিক্রিয়া না দিলেও প্রায় দুশো লাইক পড়ে যায় সানার কমেন্টে। কেউ সানার সেন্স অফ হিউমারের যেমন প্রশংসা করেছেন, কেউ কেউ মজার ছলে লিখেছেন, গরমের ছুটিতে আপনাকে নিয়ে বেড়াতে যাবেন বাবা, তাই আগেভাগে দেখে আসছেন।
সূত্রের খবর, এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছেন বিসিসিআই-র ৩৯ তম প্রেসিডেন্ট। চার দেশের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য এই সফর। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়ে গাঙ্গুলি জানিয়েছিলেন, প্রতি বছর বিশ্বের প্রথম চারটি ক্রিকেট দলের মধ্যে টুর্নামেন্ট করার ব্যাপারে তিনি বিশেষ আগ্রহী। সেই সূত্র ধরেই বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।

আরও পড়ুন: লকডাউন: দেশে শহরাঞ্চলের প্রতি ১০ জনে ৮ জনের জীবিকায় কোপ! কৃষি ছাড়া সমস্ত ক্ষেত্রে আয় কমেছে ৯০%, বলছে সমীক্ষা

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice