Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানার নাচের ভিডিও ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়

সানা গাঙ্গুলির পরিচয় কেবল ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মেয়ে হিসেবে

সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানার নাচের ভিডিও ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়

সানা গাঙ্গুলির পরিচয় কেবল ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মেয়ে হিসেবে নয়। সৌরভের স্ত্রী ডোনার মতো মেয়ে সানাও তৈরী করে নিয়েছে নিজের এক আলাদা পরিচয়। মায়ের মতো সেও তার ওডিসি নৃত্যের জন্য বেস জনপ্রিয়। সোস্যাল মিডিয়ায় বেস জনপ্রিয় তার নাচের ভিডিও।

ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যে ইতিমধ্যেই পারদর্শী সানা গাঙ্গুলি। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও শেয়ারও করে সে। সম্প্রতি বেস ভাইরাল সানার একটি নাচের ভিডিও। তার ওডিসি নৃত্যে মুগ্ধ নেটজনতা। তবে ভিডিওটি এখনকার নয়, বেস পুরোনো। সানার ছোটবেলার একটি ভিডিও। খুব অল্প বয়স থেকেই মা ডোনা গাঙ্গুলির কাছে ওডিসি নাচ শেখা শুরু করে সানা। তাই ছোটবেলা থেকেই মায়ের মতো সেও তুখোড় ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যে। একটু বড় হয়ে গুরু কেলুচরণ মহাপাত্রর থেকে ওড়িশি নাচের তামিল নেয় সানা। সানার একটি ডান্স ট্রুপ দীক্ষা মাঞ্জারি রয়েছে।

প্রিন্স অফ ক্যালকাটা নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম পোস্ট করা হয় সানার সেই নাচের ভিডিও টি। আর তারপরেই নেটিজেনরা পছন্দ করতে লাগে সেই ভিডিওটিকে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, ছোট্ট নৃত্যশিল্পী সানা একটা নীল রঙের পোশাক পড়ে নাচ করছে আর ব্যাকগ্রাউন্ডে বাজছে বলিউডের গান। গানটি হোলির গান। হোলির অনুষ্ঠানের জন্যই হোলির গানে নাচ করছিল সানা। ইতিমধ্যেই প্রচুর ভিউ পড়েছে ভিডিওটিতে সঙ্গে ৩০ হাজারেরও বেশি লাইক। কমেন্ট সেকশনে সকলেই তার নাচের প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন: এতো বড় সেলিব্রিটি হয়েও নেই কোনো অহংকার! সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান, প্রশংসায় ভরালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment