Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

আগামী ৭ দিন দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

আগামী ৭ দিন দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

টানা ছদিন দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল থাকবে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে একথা।

খড়গপুর ডিভিশনের নন ইন্টারলকিং কাজের জন্য আগামী সোমবার থেকে বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন। মোট আটটি ট্রেন বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

যেসব ট্রেনগুলি বাতিল হবে সেগুলি হল শালিমার-পুরী এবং পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এবং জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর মেমু এক্সপ্রেস, হাওড়া-জলেশ্বর এবং জলেশ্বর-হাওড়া মেমু স্পেশাল ট্রেন

আরও পড়ুন: আট দফার ম্যারাথন ভোটের কারণেই বাংলায় করোনা বিস্ফোরণ, তোপ পার্থ চ্যাটার্জির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal