Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

ইডেনে ভারতের মেগা ম্যাচ; রবিবার চলবে অতিরিক্ত মেট্রো 

ইডেনে ভারতের মেগা ম্যাচ; রবিবার চলবে অতিরিক্ত মেট্রো 

বিশ্বকাপে নিয়ে তুঙ্গে উন্মাদনা ক্রিকেট প্রেমীদের মধ্যে। রবিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা বনাম ভারত। ম্যাচের টিকিট নিয়ে ইতিমধ্যেই হৈচৈ শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। রবিবারের ম্যাচে ইডিন ভর্তি থাকবে বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় ম্যাচ শেষে বাড়ি ফেরার জন্য বিশেষ মেট্রোর আয়োজন করেছে কলকাতা মেট্রো। 

রবিবার ম্যাচ শুরু দুপুর দুটো নাগাদ।  খেলা শেষে রাতে ফেরার জন্য গণ পরিবহনই ভরসা। দর্শকদের কথা চিন্তা করেই রবিবার দুটি স্পেশাল মেট্রো চালাবে কলকাতা মেট্রো। 

মেট্রোর তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দুটি মেট্রো চলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার রাত পৌনে ১১টা নাগাদ এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে একটি মেট্রো ছাড়বে। সেটি দক্ষিণেশ্বর পৌঁছাবে ১১টা বেজে ১৮ মিনিটে। ওই একই সময় এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের উদ্দেশ্যেও অন্য একটি মেট্রো ছাড়বে। যা কবি সুভাষ পৌঁছাবে রাত ১১.১৮ মিনিটে। 

আরও পড়ুন: রোজ ১০০ টা পাই, ১৫০ টা করে পড়ি আর ২০০ টা করে ছিঁড়ে ফেলেদি, নির্বাচন কমিশনের চিঠি নিয়ে বিতর্কিত মন্তব্য প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

উল্লেখ্য, এর আগেও কোনও বিশেষ বিশেষ দিনে মেট্রোর তরফে বিশেষ মেট্রো চালানোর ব্যবস্থা করা হয়। এবারেও তাই করা হল। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal