Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

এবার মুখ খুললেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় সপাটে কাদা ছুঁড়লেন রোশনকে

বৈবাহিক জীবনের সুখ লেখা নেই শ্রাবন্তীর কপালে। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে উঠেও বিবাহ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে শ্রাবন্তী

এবার মুখ খুললেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় সপাটে কাদা ছুঁড়লেন রোশনকে

বৈবাহিক জীবনের সুখ লেখা নেই শ্রাবন্তীর কপালে। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে উঠেও বিবাহ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে গত বছর বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এক বছর হতে না হতেই ভেঙে গেল সম্পর্ক। দুর্গা পুজোর আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। সে কথা স্বীকার করে নেন দুজনে। যদিও ডিভোর্সের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি কেউই।

শ্রাবন্তী ও তাঁর তৃতীয় স্বামী রোশনের মধ্যেকার দূরত্ব ক্রমশই বাড়ছে তা স্পষ্ট বোঝা যায় তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চলছে সাংসারিক ঝামেলা। রোশনের ইনস্টাগ্রামে নেই শ্রাবন্তী। ডিলিট করে দিয়েছেন সমস্ত ছবি। গতকাল রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন রোশন। যার পরে আরো স্পষ্ট হয়ে উঠেছে তাঁদের সম্পর্কের চির। ছবিটিতে একটি ছেলে বলছে, ‘তুমি কি আমার জীবন ধ্বংস করবে?’, উত্তরে মেয়েটি বলে- ‘অবশ্যই’। ছবির ক্যাপশনে রোশন লিখেছেন, ‘জাস্ট অফর ফান’। এই ছবিটি শেয়ার করে রোশন বোঝাতে চাইছেন শ্রাবন্তীর সাথে বিয়ে করে তাঁর জীবন ধ্বংস হয়ে গেছে। এবার তার পাল্টা জবাব দিলেন শ্রাবন্তী। আজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন একটি ছবি। সেখানে লেখা, “সাময়িকভাবে কোন মহিলাকে ভেঙে ফেলা যায়, কিন্তু একজন সত্যিকারের মহিলা সর্বদাই সেই ভাঙ্গা টুকরোগুলোকে তুলে নিজেকে পুনর্নির্মাণ করবে এবং আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে”। নিজের ইনস্টাগ্রামে এই উক্তিটি পোস্ট করে রোশনকে জবাব দেন তিনি। দেখে নিন সেই ছবি।

আরও পড়ুন: বিয়ের পর পাঞ্জাবি পরে ‘মিঠাই’ এর কাঁধে হাত দিয়ে ফুল রোমান্টিক মুডে মিঠাই-সিদ্ধার্থ, আদৃতের পাঞ্জাবি পরা ছবি শেয়ার করলেন সৌমিতৃষা, উচ্ছ্বসিত অনুরাগীরা, ভাইরাল ছবি

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে উঠেও সুখে ঘর সংসার করতে পারলেন না অভিনেত্রী। তবে কি রোশনের সঙ্গে সুখী ছিলেন না শ্রাবন্তী? কী কারণে ভাঙছে তাঁদের এই সুখী গৃহকোণ? এখনও মেলেনি উত্তর। সোশ্যাল মিডিয়ায় দানা বাঁধছে জল্পনা। অনেকেই করছেন তাঁর সমালোচনা। ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার নিন্দার মুখে পড়েছেন শ্রাবন্তী। এবারও উঠছে একাধিক প্রশ্ন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment